রাজনীতি


হঠাৎ অসুস্থ সারজিস আলম, রাজধানীর হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার

হঠাৎ অসুস্থ সারজিস আলম, রাজধানীর হাসপাতালে ভর্তি

সারজিস আলম । ফাইল ছবি (সংগৃহীত)


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

 

তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানিয়েছেন, হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

 

তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।


সম্পর্কিত

রাজনীতিসারজিস আলম

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন সামনে, কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনার।

তারেক রহমানকে কড়া বার্তা পাটওয়ারীর, ‘নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না’

দেশে সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

‘নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন’: রাশেদ খান

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে বর্তমান সরকার তাদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।