Ad

বায়োজিদ বোস্তামী মাজারের রহস্যময় জ্বীন কাছিম

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

চট্টগ্রামের শত শত বছরের ঐতিহ্য বোস্তামির কাছিম। প্রখ্যাত ওলি হযরত বায়েজিদ বোস্তামীর মাজার সংলগ্ন পুকুরে, এসব কাছিমের দেখা পাওয়া যায়। দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে, মাজারের এসব কাছিম বিশেষ মর্যাদাপূর্ণ। কেউ কেউ বলেন এগুলো আসলে জ্বীন। প্রকৃত পক্ষে চট্টগ্রামের এই বোস্তামি কাছিম পৃথিবীর অত্যন্ত বিরল। মাজারের মোতায়াল্লির ভাষ্য অনুযায়ী, বিরল এই কাছিম প্রজাতি, শুধুমাত্র মাজারের পুকুরেই টিকে আছে। পৃথিবীর অন্য কোথাও ,এদের প্রায় দেখা পাওয়া যায়না বললেই চলে। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বিরল এই প্রানী গুলোর নাম কাছিম বা কচ্ছপ। তবে স্থানীয় মানুষের কাছে এগুলো 'গজারী মাজারী' নামে পরিচিত। এছাড়া বোস্তামীর কাছিম নামেও ডাকা হয় এদের। চট্টগ্রামের বায়োজিদ বোস্তামির মাজারের, শত শত বছরের ঐতিহ্য এসব শতবর্ষজীবী কাছিম। কয়েকশত বছর ধরে ,মাজারের পুকুরে বসবাস করে আসছে এগুলো। এদের উৎপত্তি নিয়েও ছড়িয়ে আছে নানা ধরণের কাহিনী। অনেকের মতে বিরল এসব কাছিম আসলে সাধারণ কোন প্রানী নয়। বরং জ্বীনকে কাছিম রুপ দিয়ে রাখা হয়েছে এখানে। স্থানীয় মানুষের মাঝে প্রচলিত কাহিনী থেকে জানা যায়, প্রখ্যাত ওলী হযরত বায়োজিদ বোস্তামী (রঃ), একবার এই অঞ্চলে ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণের সময় মাজার এলাকাটি, দুষ্ট জ্বীন এবং পাপিষ্ঠ আত্মাদের পাদচারণায় মুখরিত ছিল।হযরত বায়োজিদ বোস্তামী এসব দুষ্ট জীন কে শাস্তি দিয়ে কচ্ছপে পরিনত করেন এবং আজীবন পুকুরে বসবাসের দণ্ড দেন। সেই থেকে শত শত বছর ধরে ,মাজার সংলগ্ন পুকুরে বসবাস করে আসছে কাছিমগুলো। আবার অনেক মানুষের মতে, হযরত বায়োজিদ বোস্তামী ইরান থেকে আসার সময়, এসব কাছিম নিয়ে এসেছিলেন নিজের সাথে। তবে আসল ঘটনা যাই হোক, সাধারণ মানুষের কাছে এসব কাছিমের বিপুল ভক্তি ও সম্মান রয়েছে। অনেকে পীরদের মতো, বাবা বলে সম্মান করেন তাদের। মানুষের ডাকে সাড়া দিয়ে এসব কাছিমও ছুটে আসে পুকুরের পাড়ে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজারো মানুষ ঘুরতে আসেন বায়োজিদ বোস্তামীর মাজারে। তাদের আগ্রহের একটি বড় অংশ ঘিরে থাকে বোস্তামি কাছিম। বিশাল বিশাল এসব কাছিমের জন্য, খাবার নিয়ে আসেন অনেকে। দর্শনার্থীদের দেয়া খাবার খেয়েই বেঁচে থাকে বিরল এই কাছিম গুলো। তবে দুঃখজনক হলেও সত্য, ২০০৪ সালে একবার, বিষ দিয়ে বোস্তামী কাছিমের বংশ নির্বংশ করার চেষ্টা করা হয়েছিলো। তখন জাতীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চেষ্টায়, কোনোমতে রক্ষা পায় কচ্ছপগুলো।বর্তমানে বায়োজিদ বোস্তামীর মাজারে কয়েকশত কাছিম টিকে আছে। মাজারের দেখাশোনার দায়িত্বে থাকা, কমিটির তত্ত্বাবধানে এসব কাছিম প্রতিপালন করা হয়।কর্তৃপক্ষের ধারণা, এখন কাছিমের মোট সংখ্যা মাত্র দুই থেকে সাড়ে তিনশো। তবে বিরল এই প্রজাতির বংশবৃদ্ধি ও সংরক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে । প্রজনন মৌসুমে, মাজারের মূল পাহাড়ের পেছনে, এদের জন্য সংরক্ষিত স্থানে, ডিম পাড়ার ব্যবস্থা করা হয়।প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহ থেকে, মে মাস পরযনত ডিম পাড়ে বোস্তামী কাছিম। ডিম দেয়ার ৮০ থেকে ৯০ দিন পর, কাছিম ছানার জন্ম হয়। পৃথিবীতে অনেক প্রজাতির কাছিম রয়েছে। তবে বোস্তামির কাছিম কিছুটা আলাদা। এদের আকার এবং ওজন হয় অনেক বেশি। পুকুরের পানিতে শত বছরের বেশি বেচে থাকার ক্ষমতা রয়েছে এদের। পৃথিবীর বিরল এসব কাছিম নিয়ে, অনেক গবেষনাও হয়েছে আন্তর্জাতিক মহলে।২০০৭ সালে, বোস্তামীর কাছিম নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলো, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad