

রমজান মাস আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ নিয়ামত। এ মাসে রহমত, মাগফিরাত ও নাজাতের দুয়ার উন্মুক্ত থাকে এবং প্রতিটি নেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। হাদিসে এমন কিছু সময়ের কথা উল্লেখ আছে, যখন বান্দার দোয়া বিশেষভাবে কবুল হওয়ার আশা করা যায়। অথচ অনেকেই অজ্ঞতার কারণে এসব মূল্যবান সময় অবহেলায় কাটিয়ে দেন।
রমজানে ফজরের নামাজের পরের সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, এরপর সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং পরে দুই রাকাত নামাজ আদায় করে তার জন্য একটি হজ ও একটি ওমরার সাওয়াব রয়েছে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৫৮৬)
ইমাম নববী (রহ.) বলেন, দিনের মধ্যে আল্লাহর জিকিরের উত্তম সময়গুলোর একটি হলো ফজরের পরের সময়। আলেমরা বলেন, এ সময় জীবিকা বণ্টন করা হয়। তাই বিশেষ করে রমজানে ফজরের পর ইবাদত ও দোয়ায় মনোনিবেশ করা অধিক কল্যাণকর।
সূর্যাস্তের পূর্ব মুহূর্ত, অর্থাৎ ইফতারের আগের সময়টি দোয়া কবুলের অন্যতম মূল্যবান সময়। নবী (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যান করা হয় না ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৫২)
পূর্বসূরি আলেমরা ইফতারের আগে দোয়া ও জিকিরে মশগুল থাকতেন। কিন্তু অনেক সময় দেখা যায়, এ গুরুত্বপূর্ণ মুহূর্তটি বিভিন্ন কাজে ব্যস্ত থেকে হারিয়ে যায়। তাই ইফতারের প্রস্তুতির পাশাপাশি কিছু সময় দোয়ার জন্য রাখা জরুরি।
রাতের শেষ তৃতীয়াংশ দোয়া কবুলের বিশেষ সময়। পবিত্র কোরআনে শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারীদের প্রশংসা করে বলা হয়েছে: ‘তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ১৭)
নবী (সা.) বলেছেন, ‘রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকতে আমাদের প্রতিপালক দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব; কে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব; কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৪৫)
তাই সাহরির আগে বা পরে তাহাজ্জুদ নামাজ আদায় করে আন্তরিকভাবে দোয়া ও ইস্তিগফার করা মুমিনের জন্য বড় সুযোগ।
শুধু এই তিন সময়ই নয়, বরং একজন মুমিনের জীবন হওয়া উচিত আল্লাহর জিকির ও ইবাদতে সজীব। আল্লাহ তাআলা বলেন, ‘সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে তোমার প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং রাতের কিছু অংশে ও দিনের প্রান্তগুলোতেও, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩০)
আল্লাহ আমাদের রমজানের প্রতিটি মুহূর্তকে ইবাদত, জিকির ও কবুলযোগ্য দোয়ায় পরিপূর্ণ করার তাওফিক দান করুন। আমিন।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।