

স্বপ্ন-এর নতুন আউটলেট চালু হয়েছে। সোমবার কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডে অবস্থিত সানমুন স্টার প্লাজা ভবনে প্রতিষ্ঠানটির ৯৩০তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন’র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
নতুন আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করছি। কল্যাণপুরের নতুন এই আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সারা দেশে উন্নত রিটেইল সেবা সম্প্রসারণে স্বপ্ন কাজ করে যাবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন এই আউটলেটে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য ছাড়াও তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে। আধুনিক স্টোর লেআউট, পরিচ্ছন্ন পরিবেশ ও দ্রুত সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড় চালু করা হয়েছে। পাশাপাশি ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফার ও সাশ্রয়ী উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।