
ইউরোপা লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিল বার্সা। মৌসুমের শুরু থেকেই বার্সার ফর্ম ছিল নড়বড়ে। সেই কারনেই চ্যাম্পিয়নস লীগ গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়ার পর ১৮ বছর পর ইউরোপিয়ান কাপের দ্বিতীয় ডিভিশন (ইউরোপা লীগ) খেলতে হয় বার্সার। ক্যাটালোনিয়ানদের চাকরি হারায় ডাচ কোচ রোনাল্ড কুমেন। তার পরবর্তীতে ম্যানেজারের দায়িত্ব পান কিংবদন্তী জাবি হারনান্দেজ। খেলার মান উন্নয়ন করলেও শিরোপার খরা লেগেই আছে বার্সার।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফেরান তোরেসের গোলে হার থেকে কোন রকমে বেঁচে গিয়েছিল বার্সা । নিজেদের ঘরে সেই ড্র কে জয়ে পরিণত করাই ছিল তাদের একমা্র লক্ষ্য। তবে ক্যাম্প নু তে ফ্রাঙ্কফুর্ট দেখিয়েছে অপ্রত্যাশিত পারফর্মেন্স। পজেসন বার্সার থাকলেও আক্রমণ করেছে ফ্রাঙ্কফুর্ট।
খেলার শুরুতেই এরিক গারসিয়ার ফাউলে পেনাল্টি পায় জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট। সারবিয়ান মিডফিল্ডার কস্টিচ সেই সুযোগ পেয়ে হাত ছাড়া করেনি তিনি। ১-০ তে পিছিয়ে বার্সার খেলার ভারসাম্য হারিয়ে যায় । এবং একের পর এক কাউন্টার আক্রমণের স্বীকার হতে থাকে বার্সা। খেলার ৩৬ মিনিটে সেই কস্টিচের ক্রসে গোল পায় কলাম্বিয়ান ফরওয়ার্ড রাফায়েল সান্টস ।
২-০ তে পিছিয়ে থাকা বার্সা পজেসন ও আক্রমণ চালাতে থাকলেও হাফ টাইম শেষ হয় তাদের পিছিয়ে থেকে । দ্বিতীয় হাফেও কাউন্টার আক্রমনে দুর্বল হয়ে যায় বার্সার ডিফেন্স। ৬৭তম মিনিটে দ্বিতীয় গোল পায় কস্টিচ এবং ৪-১ এগ্রেগেটে এগিয়ে যায় ফ্রাঙ্কফুর্ট ।
এর পর সারজিও বুস্কেতসের গোলে ৯০ মিনিটে আশার আলো দেখে বার্সা। পেনাল্টি টাইমের ১০ মিনিট বার্সার আক্রমণ করতেই থাকে বার্সা। আক্রমণ আটকাতে ফ্রাঙ্কফুর্ট করতে থাকে একের পর এক ফাউল । অবশেষে লুক ডিয়ংকে ফাউল করার জন্যে ডিফেন্ডার ইভান পায় তার দ্বিতীয় হলুদ কার্ড এবং বার্সা পায় পেনাল্টি। ডাচ স্ট্রাইকার ডিপেই সুযোগটি হাতছাড়াও করেনি। অবশেষে ম্যাচটি শেষ হয় ৩-২ গোলে । ৪-৩ এগ্রেগেটে পিছিয়ে থেকে ইউরোপা লীগেও ব্যর্থ হয় বার্সা ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।