খেলাধুলা
সাকিবকে নিয়ে অনিশ্চয়তার দোলাচলে বিসিবি
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের দুটি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। এই সিরিজে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানাজার জালাল ইউনুস এমনটাই জানিয়েছেন গণমাধ্যমকে।
গত মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেললেও শাশুড়ি অসুস্থ থাকায় টেস্ট সিরিজ না খেলে সরাসরি দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। কিন্তু দ্বিতীয় টেস্ট খেলার কথা থাকলেও মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে।
শিডিউল অনুযায়ী আগামী ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে শ্রীলঙ্কান দলের। এরপর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে। তবে সিরিজ শুরু হতে এখনো এক মাস বাকি থাকলেও সাকিবের খেলার ব্যাপারে এখন থেকেই অনিশ্চয়তার দোলাচলে বিসিবি।
এ বিষয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, আগামী দুই-এক দিনের মধ্যে সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন কী না সে বিষয়টি পরিষ্কার জানা যাবে ।
শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে নির্বাচক, টিম ডিরেক্টর ও বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে মিটিং শেষে জালাল ইউনুস আরো বলেন, এ ব্যাপারে আমি দু'একদিনের মধ্যে সাকিবের কাছ থেকে জানতে পারব। যেহেতু কিছুদিন আগে তার শাশুড়ি মারা গেছেন, সে কারণে এতদিন অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল সে। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা হয়তো পাবো।
কিন্তু দেশ সেরা এই অলরাউন্ডারের বিষয়টি এখনো অনিশ্চিত হলেও দলের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে যে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাচ্ছে না সেটি নিশ্চিত করেছেন জালাল ইউনুস।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


