খেলাধুলা


লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড লজ্জাজনক হার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ এপ্রিল ২০২২, ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার

লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড লজ্জাজনক হার

ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল ম্যাচ মানেই টান টান উত্তেজনা। তবে এনফিল্ডে প্রতিপক্ষ লিভারপুলের সামনে দাড়াতেই পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। একটি নয় দুটি নয় চারটি গোল হজম করতে হয়েছে ম্যানচেস্টারকে । 


রোনালদো হীন ম্যানচেস্টার ইউনাইটেডকে পাত্তাই দেয়নি লিভারপুল । পজেসন, ডিফেন্সসহ সকল দিক দিয়ে আধিপাত্য চালিয়েছে ইয়রগেন ক্লোপের লিভারপুল। খেলা শুরু হওয়ার পঞ্চম মিনিটে লিভারপুলের টিকি-টাকায় পাস ইউনাইটেডের ডিফেন্স ভেঙ্গে যায় । সালাহর অসাধারণ লো ক্রসে গোল করে কলাম্বিয়ান লুইস ডিয়াজ। 


খেলার আগের থেকেই লিভারপুল ভক্তরা পরিকল্পনা করে ছিল রোনালদোর জন্যে ৭ম মিনিটে তারা তাদের স্লোগান,‘ইউ উইল নেভার ওয়াক এলন’ দেবে। গোলের পরেই সেই স্লোগানে কেপে উঠে এনফিল্ড । 


খেলার ২২তম মিনিটে লিভারপুলের অসাধারণ ছন্দ ও সাদিও মানের দুর্দান্ত ডস পাসে গোল করে সালাহ। সেই গোলের পর থেকে আরও দিশেহারা হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগোকেই ধরে রাখতে পারছিলো না ইউনাইটেডের খেলোয়াড়রা । প্রথম হাফে আক্রমণ তো দূরে থাক লিভারপুলের ডিফেন্সে মাত্র একটি টাচ দিতে সক্ষম হয়েছিল ইউনাইটেড। ২-০ ব্যবধানেই শেষ হয় প্রথম হাফ । 


দ্বিতীয় হাফের শুরুটা ভালোই করেছিল ইউনাইটেড । তবে লুইস ডিয়াজ ও মানে আবার বদলে দেয় সেই চিত্র । ৬৮তম মিনিটে গোল করে ৩-০ তে এগিয়ে যায় লিভারপুল । এরপর পুরপুরি ভেঙ্গে যায় ম্যানচেস্টার ইউনাইটেড । কাটা ঘায়ে নুনের ছিটা দেয় জোটা, সালাহ । ৮৫তম মিনিটে ম্যাচের ৪র্থ গোল করে মিশরি রাজা মোহাম্মাদ সালাহ যা তার প্রিমিয়ার লীগের এই মৌসুমের ২২তম গোল । তিনি লীগের সর্বচ্চ গোলদাতা । এই খেলার ম্যাচসেরাও হন তিনি । 


৪-০ ব্যবধানের এই হারে পুরো খেলায় মাত্র দুটি শুট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড । তাদের সাবেক খেলোয়ার ও ভক্তদের মৌসুম শুরু থেকেই অভিযোগ ছিল পগবা ,ফ্রেড ও রোনালদো নিয়ে । ৯ম মিনিটে ইঞ্জুরিতে মাঠ ছাড়ে পগবা । ফ্রেড ও রোনালদো ছিলনা খেলায় । তবে তার পরো এই লজ্জাজনক হার এই নিয়ে বেশ সমালোচনা চলছে ডাচ ম্যানেজার রেংগ্রিককে নিয়ে । 


অপরদিকে লিভারপুলে চলছে উৎসব কারন এই জয় তাদের নিয়ে গেছে প্রিমিয়ার লীগ তালিকার শীর্ষে । ৩২ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সিটিকে পিছে ফেলেছে তারা । রা । 



জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র

ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।