খেলাধুলা


এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এনামুল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২১ এপ্রিল ২০২২, ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এনামুল

সম্প্রতি দুদার্ন্ত ফর্মে আছেন এনামুল হক বিজয়। ডানহাতি এই ব্যাটসম্যান একের পর এক পুরনো রেকর্ড ভেঙে গড়ছেন নতুন রেকর্ড।


বিশেষ করে ‘এ’ ক্যাটাগরিতে মর্যাদা পাওয়ার পর থেকে ফর্মে আছেন মারকুটে এই ক্রিকেটার। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮৫৮ রান করেছেন তিনি। সাইফ হাসানকে টপকে বাংলাদেশের ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন এনামুল হক বিজয়।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামার পূর্বে এনামুলের রান ছিল ৮০৫। সর্বোচ্চ স্থান দখল করতে ডান হাতি এই ব্যাটসম্যানের প্রয়োজন ছিল মাত্র ১০ রানের।


খেলতে নেমে ইনিংসের ৩ নম্বর বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন তিনি। এরপরের ওভারে আল-আমিন বল করতে এলে তার ওভারেই দুই বাউন্ডারি হাঁকানোর মাধ্যমে রেকর্ডবুকের সর্বোচ্চ স্থানে নিজের নাম তুলে নেন আগ্রাসী এই ব্যাটসম্যান।

 

এবারের ডিপিএলে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখাচ্ছেন বিজয়। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন।


৬টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ

দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।