

মেলবোর্নের কাছের মানুষদের উপস্থিতিতে হয়ে গেল কিংবদন্তি শেন ওয়ার্নের প্রথম দফার শেষকৃত্য। রোববার ব্যক্তিগত এই বিদায়ের আয়োজন করা হয় সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে। এ সময় ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে। ছিলেন তার দুই বোন ব্রুক ও সামারও। ওয়ার্নের বাবা কেইথ ও মা ব্রিজেটও ছেলেকে শেষ বিদায় জানান।
শেন ওয়ার্নের শেষ বিদায়ী অনুষ্ঠানে এসেছিলেন অস্ট্রেলিয়ার তিন সাবেক অধিনায়ক মার্ক টেলর, অ্যালান বোর্ডার, মাইকেল ক্লার্ক। এছাড়াও সেই অনুষ্ঠানে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনসহ প্রায় ৮০ জন। এদের মধ্যে ছিলেন ব্যক্তিগত বন্ধু, সাংবাদিক, খেলার মাঠের সতীর্থ এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ও। খবর অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমের।
পুরো অনুষ্ঠানে উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে।’
ওয়ার্নের এই বিদায়ে থাকতে না পারায় আফসোস করেন সাবেক স্ত্রী এলিজাবেথ হারলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নের সঙ্গে একটা ছবি দিয়ে লিখেন, ‘আমার হৃদয় ব্যথিত শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারবো না বলে। আমার গত রাতে শ্যুটিং ছিল, তাই সেখানে যেতে পারছি না। এই ছবিটা শ্রীলঙ্কায় তোলা হয়েছিল, আমাদের এঙ্গেজমেন্টের সময়। সময়টা ছিল বেশ আনন্দের ।’
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।