খেলাধুলা
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর আজকের ম্যাচে জয়ের মুখ দেখলেই সিরিজ জিতে নিবে টাইগাররা।
রোববার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জোহানেসবার্গে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় তামিম ইকবালের দল। এর আগে সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয় পায় বাংলাদেশ।
আগের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। এবার টস জিতে ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। টসের সময় তিনি জানান, সবশেষ সাত ম্যাচে এখানে টস জিতে আগে ব্যাট করা দল বড় সংগ্রহ গড়েছে। তিনিও এখানে তেমন কিছু করতে চান।
আগের ম্যাচে জয় পাওয়া একাদশে আজ কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তবে স্বাগতিকদের একাদশে এসেছে তিন পরিবর্তন। চোট কাটিয়ে ফিরেছেন কুইন্টন ডি কক। তিনি ফেরায় বাদ পড়েছেন এইডেন মার্করাম। মার্কো ইয়ানসেনের বদলে দলে এসেছেন আরেক বাঁহাতি পেসার ওয়েইন পারনেল। আর অলরাউন্ডার আন্দিলে ফেহলেকাও থাকছেন না এই ম্যাচে। তার জায়গায় খেলবেন তাবরেজ শামসি।
এক নজরে বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা, কাইল ভেরেইনা, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


