

দক্ষিণ আফ্রিকান পেসারদের সামনে ওপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে শেষ দিকে হাল ধরলেন মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন ধ্রুব। দলীয় একশর আগে ৬ উইকেট হারালেও, এ দুই তরুণের ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৯৪ রানের বলার মতো সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ হারায় সিরিজে নিজেদের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সামনে। সেই মিশনে বল হাতে দলকে এগিয়ে দিলেন ডানহাতি পেসার কাগিসো রাবাদা। তিনি একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ, মাত্র ৩৯ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।
জোহানেসবার্গে রোববার টস জিতে আগে ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এরপর ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার দেখেশুনেই খেলেন তামিম ইকবাল ও লিটন দাস। তৃতীয় ওভারে ভেঙে যায় এই জুটি। বাড়তি বাউন্সের জন্য লুঙ্গি এনগিডির ডেলিভারি ঠিক মতো খেলতে পারেননি তামিম ইকবাল। ব্যাটের সোল্ডারে লেগে উঠে যায় সহজ ক্যাচ। ব্যাকওয়ার্ড পয়েন্টে তা মুঠোবন্দি করেন কেশভ মহারাজ। ৪ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান তামিম।
আগের ম্যাচে ফিফটি করা সাকিব আল হাসান ক্রিজে আসেন এরপর। কিন্তু তিনিও বেশিক্ষণ ভরসা যোগাতে পারেননি। কিছুটা অতিরিক্ত বাউন্স পাওয়া বলটি তিনি তুলে দেন কাভারে দাঁড়ানো ভেরেইনের হাতে। ৬ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি।
তামিম-সাকিবের উইকেট হারালেও, বলের বাউন্স ও মুভমেন্ট বুঝে দেখেশুনেই খেলছিলেন লিটন। তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নিজের আত্মবিশ্বাসেরও জানান দেন এ ডানহাতি ওপেনার। কিন্তু রাবাদার ভেতরে ঢোকা বাউন্সার বলে ধরা পড়লেন তিনি।
ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলটিই খানিক টেনে খাটো লেন্থে করেন রাবাদা। হালকা সুইং করে ভেতরে ঢুকছিল সেই ডেলিভারি। বলের লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেও বাঁচতে পারেননি লিটন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। আউট হওয়ার আগে ২১ বলে ১৫ রান করেন লিটন।
এরপর ক্রিজ থেকে বিদায় নেন মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বিও। কাগিসো রাবাদার বাড়তি বাউন্সে সহজ ক্যাচ দেন রাব্বি। অনায়াসে ছেড়ে দিতে পারতেন বল। কিন্তু তবুও বাড়তি বাউন্স করা বল তাড়া করতে যান ইয়াসির। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। ১৪ বলে করেন ২ রান করে ফিরে যান ইয়াসির।
ওয়ান্ডারার্সে অসংখ্য ম্যাচে ইনিংস মেরামত করে বাংলাদেশকে বাঁচানো মুশফিকুর রহিমও এবার ব্যর্থ হয়েছেন। ওয়েইন পার্নেলের বল ভুল লাইনে খেলে হলেন এলবিডব্লিউ। বাঁহাতি পেসারের লেগ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বলে আরও বেশি সুইং আশা করেছিলেন মুশফিক। কিন্তু তার প্রত্যাশার চেয়ে সুইং ছিল বেশ কম। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ না নিয়ে ফেরেন মুশফিক। তিনি ৩১ বল খেলে করতে পেরেছেন মাত্র ১২ রান।
দল যখন ব্যাটিং বিপর্যয়ে তখন হাল ধরলেন আফিফ হোসাইন ও মাহমুদউল্লাহ রিয়াদ। থিতু হয়ে ৮৭ বলে ৬০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। কিন্তু ২৮তম ওভারে প্রথম বলেই ব্রেকথ্রু এনে দেন তাবরাইজ শামসি। জানেমান মালানের হাতে ক্যাচ দিয়ে ২৫ রানে বিদায় নেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
মাহমুদউল্লাহর ফেরার পর ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আফিফ হোসাইন। ৭৯ বলে ৭ চারে তুলে নেন অর্ধশতক। অপরপ্রান্তে থাকা মিরাজকে নিয়ে যখন ৮৬ রানের জুটি গড়েন তিনি তখনই রাবাদার বলে উইকেট হারান তিনি। ১০৭ বলে ৭২ রান করে সাঝঘরে ফেরেন এই ব্যাটার। একই ওভারে রাবাদার পঞ্চম শিকার হন মিরাজ। মালানের হাতে ক্যাচ তুলে ৪৯ বলে ৩৮ রান করে বিদায় নেন তিনি।
শেষদিকে এসে ভ্যান ডার ডুসেনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে এইডেন মার্করামের তালুবন্দি হন শরিফুল ইসলাম (২)। এরপর তাসকিন ও মোস্তাফিজের ব্যাটে দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। তাসকিন ৯ ও মোস্তাফিজ ২ রানে অপরাজিত থাকেন। স্বাগতিকদের হয়ে একাই ৫ উইকেট শিকার করে ও পারনেল।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।