খেলাধুলা
আইপিএলের জন্য তাসকিনকে ছুটি দিচ্ছে না বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার জন্য তাসকিন আহমেদকে ছুটি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এই সফরে তাসকিনকে ছুটি দেওয়ার কোন পরিকল্পনা বোর্ডের নেই। এ সিদ্ধান্ত তাকে জানিয়েও দেয়া হয়েছে।
এর আগে রোববার সন্ধ্য়ায় ঢাকায় ফোন করেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এবারের আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর তিনি।
গম্ভীর বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে তার দলে চাচ্ছিলেন।
এই প্রস্তাবে রাজি হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্টের আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হত তাসকিনকে।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


