

দিবাকর চৌধুরী:সব সময় ভালো কিছু করলেই যে রেকর্ড ভাঙ্গা কিংবা গড়া যায়, তা কিন্তু নয়! অনেক সময় লজ্জাজনক কিছু করেও রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নেওয়া যায়। এবার প্রমীলা বিশ্বকাপে পাকিস্তান নারী ক্রিকেট দলকে এক রেকর্ডের সামনে দাঁড় করালো বাংলাদেশের নারীরা। তবে এই রেকর্ড কোন গৌরবোজ্জ্বল কাজের জন্য নয়, ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে টানা ১৮ ম্যাচ হারের কারণে। এই হারের মধ্য দিয়ে তারা ভাগ বসালো জিম্বাবুয়ের ১৮ হারের বিব্রতকর সেই রেকর্ডে।
শুধু নারী ওয়ানডে বিশ্বকাপে নয় পুরুষদের বিশ্বকাপেও নেই এরচেয়ে বেশি ম্যাচ হারার ঘটনা। বাংলাদেশের কাছে হেরে টানা ১৮টি ম্যাচে হারলো তারা। বিশ্বকাপের ময়দানে সর্বশেষ ১৩ বছর আগে কোনও ম্যাচ জিতেছিল পাকিস্তান।
নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শুরু সেই ১৯৯৭ সাল থেকে। তবে তারা প্রথম জয়ের মুখ দেখেন ২০০৯ সালের আসরে। টানা ছয় ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে গিয়ে দ্বিতীয় জয়ের দেখা পায় শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও তৃতীয় জয়ের জন্য তেমন একটা অপেক্ষা করতে হয়নি তাদের। শ্রীলঙ্কার সাথে জয়ের এক ম্যাচ পরে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৪ উইকেটের ব্যবধানে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ১৪ মার্চ। এর পরে আর কোন জয়ের দেখা পায়নি তারা।
তবে পাকিস্তান একাই নয়, আরেকটি দলেরও রয়েছে টানা ১৮ ম্যাচ হারের এই বিশ্বরেকর্ড। পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়েরও রয়েছে টানা ১৮ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড। ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখায় আফ্রিকান এই দেশটি। কিন্তু ১৯৯২ সালের আসর পর্যন্ত জিততে পারেনি একটি ম্যাচও, হারে টানা ১৮টি ম্যাচ। কিন্তু ১৯৯২ সালে জিম্বাবুয়ে আরেক অঘটন ঘটায়। ইংল্যান্ডকে হারায় ৯ রানে।
তবে পাকিস্তানের কল্যাণে এবার এই রেকর্ড থেকে মুক্তি পেতে পারে জিম্বাবুয়ে। আগামী সোমবার (২১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান প্রমীলা দল। সেই ম্যাচ হারলেই জিম্বাবুয়েকে টপকে লজ্জার নতুন রেকর্ড গড়বে তারা।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।