খেলাধুলা
জয় দিয়েই পাকিস্তান সফর শেষ অস্ট্রেলিয়ার
দুই দশকেরও বেশি সময় পর পাকিস্তান সফরে গিয়ে টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতেও শুরুটা বেশ ভালো হয়েছিল অ্যারন ফিঞ্চদের। তবে শেষ দুই ম্যাচ হেরে খোয়াতে হয় সিরিজ শিরোপা। সেই হতাশা ভুলে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে অ্যারন ফিঞ্চের দল।
মঙ্গলবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক বাবর আজমের ব্যাটে চড়ে ১৬২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চও হাঁকান ফিফটি। যার সুবাদে ইনিংসের পাঁচ বল বাকি থাকতেই তার দল পায় ৩ উইকেটের জয়।
পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টিম অস্ট্রেলিয়া। পাওয়ার প্লে'র ৬ ওভারেই তারা ১ উইকেটে ৬৩ রান তুলে নেয়। বাঁহাতি ওপেনার ট্রাভিস হেড আউট হন ১৪ বল খেলে ২৬ রান করে। পরে তিন নম্বরে নামা জশ ইংলিস খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস।
যার ফলে প্রথম ১০ ওভারেই ৯৫ রান পেয়ে যায় অসিরা। একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ফিঞ্চ। তবে হতাশ করেন কুড়ি ওভারের ক্রিকেটে অভিষিক্ত মার্নাস লাবুশেন। তার ব্যাট থেকে আসে ৪ রান। এরপর ৫ চারের মারে মাত্র ৯ বলে ২৩ রান করে দলকে আরও এগিয়ে দেন মার্কাস স্টয়নিস।
পরপর দুই ওভারে স্টয়নিস ও আরেক অভিষিক্ত ক্যামেরন গ্রিনকে (২) ফিরিয়ে ম্যাচে উত্তেজনা আনেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। কিন্তু অ্যারন ফিঞ্চের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে সহজেই জয় পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফিঞ্চের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান। শেষ দিকে বেন ম্যাকডারমট করেন ১৯ বলে ২২ রান।
এর আগে পাকিস্তানের শুরুটাও ছিল বেশ দূর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অষ্টম ওভারে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২৩ রান করেন মো. রিজওয়ান। বাবর আউট হন ১৬তম ওভারে। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ৬৬ রান।
এছাড়া খুশদিল শাহ ১৮ বলে ২৪, ইফতিখার আহমেদ ১৩ বলে ১৩ ও শেষ দিকে ৬ বলে ১৮ রানের ঝড়ো ক্যামিও খেলেন উসমান কাদির। মূলত উসমান কাদিরের এই ক্যামিওতেই দেড়শ ছাড়িয়ে যায় পাকিস্তান। তবু এটি স্বাগতিকদের জয়ের জন্য যথেষ্ট হয়নি।
অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নেন নাথান এলিস। এছাড়া ক্যামেরন গ্রিনের শিকার
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, ফাঁস হওয়া পুলিশ নথিতে নিরাপত্তাঝুঁকির ভয়াবহ চিত্র
ফিফা বিশ্বকাপের মাঠে লড়াই ছিল ফুটবল নিয়ে। তবে মাঠের বাইরে খেলোয়াড়, রেফারি, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিয়েও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল আয়োজক ও আইনশৃঙ্খলা বাহিনীকে। ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের পুলিশের একটি নিরাপত্তা নথিতে উঠে এসেছে, বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোসহ একাধিক তারকা খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাকে লক্ষ্য করে বোমা হামলা, হত্যার হুমকি এবং স্টেডিয়ামে অস্ত্র নিয়ে প্রবেশের পরিকল্পনার মতো একাধিক ঘটনার তথ্য।
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

.jpg)


