
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডয়চে ব্যাংক পার্কে জয়ের আশা নিয়েই এসেছিল বার্সেলোনা । তবে জয় পায়নি কোনো দলই । ঘরের মাঠে বার্সেলোনার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফ্রাঙ্কফুর্ট।
বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান স্টেজে প্রথমবারের মত মুখমুখি হয় দুই দল। ফ্রাঙ্কফুর্ট জার্মান লীগ বুন্দেসলিগার পয়েন্ট তালিকার নয়ে । অপরদিকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত টানা ১৩ ম্যাচ । এ নিয়ে সাত ম্যাচ পর জিততে ব্যর্থ হলো বার্সা ।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মান ক্লাবটি । পজেসন ছিল বার্সেলোনার পায়ে, প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই খেলছিল বার্সা । তবে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ । যদিও স্বাগতিকরা ডি-বক্সে সের্হিও বুসকেতসের একটি ভুলের কারনে ৩৭ মিনিটে পেনাল্টি পেয়ে এগিয়ে যেতে পারতো। তবে ভিএআরের সাহায্যে সিদ্ধান্তটি যায় বার্সার পক্ষে ।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে জার্মানি অনূর্ধ্ব–২১ দলের উইঙ্গার আনসগার কানাউফ মাথায় বল পেয়ে গোল নিশ্চিত করে। খেলার ৪৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জার্মান ক্লাবটি ফ্রেঞ্চ উইঙ্গার উসমান দেম্বেলে ও ডাচ তারকা ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের অসাধারণ বিল্ডাপে গোল করেন স্পেনিস উইঙ্গার ফেরান তরেস ।
৭৮ মিনিটে পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্রাজিলিয়ান সেন্টারব্যাক তুতা এরপর ১০ জনের দল হয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। বাকি সময়ে বল নিজেদের দখলে রেখেছিল বার্সেলোনা কিন্তু গোল আসেনি ।
১-১ সমতায় জার্মান ক্লাবটি যাবে ঐতিহাসিক ক্যাম্প ন্যু তে । পরবর্তী ধাপ নিশ্চিত করতে নিজেদের মাঠে জিতা আবশ্যক জাভি হার্নান্দেজের বার্সেলোনার ।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।