খেলাধুলা
বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আবেদনে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ রিট আবেদন দাখিল করেন।
রিট সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে তিন মাসের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটির প্রধান করা হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে আরও রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির সার্বিক কার্যক্রম পরিচালনা করবে।
এ বিষয়ে রিটের ওপর হাইকোর্টের শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
খেলাধুলা থেকে আরও পড়ুন
অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ
চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ফলে জাতীয় দলের সঙ্গে মাঠে নামা হচ্ছে না তার। তবে অস্ট্রেলিয়া সফরে ঠিকই যাচ্ছেন এই গতিতারকা চিকিৎসার জন্য।

চরম আর্থিক সংকটে বিক্রির পথে রোনালদোর ক্লাব
সৌদি আরবের অন্যতম সফল ফুটবল ক্লাব আল নাসের ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেও হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিকপক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে ক্লাবের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করছে।

‘এটাই কি ছিল মেসির শেষ ম্যাচ?’ পারেদেসের এক মন্তব্যে তোলপাড় ফুটবল বিশ্ব
বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এখনো ভুলতে পারেননি কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু সেই কান্না কি শুধুই শিরোপা হারানোর ছিল, নাকি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ারও? এই প্রশ্নই আবারও সামনে এনে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।

বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত নিয়ে ফিফাকে আইনি চ্যালেঞ্জ, আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে
যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে এ সিদ্ধান্তকে ‘ভুল’ হিসেবে স্বীকার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।









