
দূরবীন ডেস্ক


বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এখনো ভুলতে পারেননি কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু সেই কান্না কি শুধুই শিরোপা হারানোর ছিল, নাকি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ারও? এই প্রশ্নই আবারও সামনে এনে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ের পর থেকেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা থামেনি। এবার পারেদেসের একটি মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তার দাবি, মেসি সম্ভবত আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ।
বিশ্বকাপের হতাশা কাটিয়ে দ্রুতই ক্লাব ফুটবলে ফিরেছেন পারেদেস। বৃহস্পতিবার কোপা সুদামেরিকানার প্লে-অফে বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিনসের বিপক্ষে ১-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেসির ভবিষ্যৎ নিয়ে দেওয়া তার বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পারেদেস বলেন, “পুরো বিশ্বকাপজুড়ে আমরা একটাই চাইছিলাম যেন এটা তার শেষ ম্যাচ না হয়। কিন্তু আমার মনে হয়, সে আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে জাতীয় দলের হয়ে এটিই হবে তার শেষ ম্যাচ।”
তবে তিনি এটাও স্পষ্ট করেন, দলের সবাই এখনও আশা করছেন মেসি নিজের সিদ্ধান্ত বদলাবেন। যদি তিনি আবারও আর্জেন্টিনার হয়ে খেলতে চান, তাহলে সেটি হবে পুরো দলের জন্য সবচেয়ে বড় সুখবর।
বিশ্বকাপ ফাইনাল ছিল আর্জেন্টিনার জন্য এক দুঃস্বপ্নের রাত। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা হারায় আলবিসেলেস্তেরা। শেষ বাঁশি বাজার পর রানার্সআপের পদক নিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। ক্যামেরায় ধরা পড়ে তার চোখের জল, যা মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে।
পুরো টুর্নামেন্টে অবশ্য দুর্দান্ত ছন্দে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট করে দলের সাফল্যের অন্যতম নায়ক ছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাস ফাইনালেই গোল কিংবা অ্যাসিস্ট, কোনোটিই করতে পারেননি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।
ফাইনালের শেষদিকে মাঠে তৈরি হয় চরম উত্তেজনা। স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন কয়েকজন ফুটবলার। সেই ঘটনার কেন্দ্রে ছিলেন পারেদেস। স্পেনের এরিক গার্সিয়া ও গাভিকে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। এমনকি ভবিষ্যতে নিষেধাজ্ঞার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
এদিকে নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের আগে টানেলে ধারণ করা একটি ভিডিও। সেখানে সতীর্থদের উদ্দেশে মেসিকে বলতে শোনা যায়, “সবকিছু ভুলে শুধু খেলায় মন দাও।” অনেকের ধারণা, ম্যাচ শুরুর আগেই হয়তো তিনি নিজের অবসরের সিদ্ধান্ত দলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অবসরের গুঞ্জন আরও জোরালো হয়েছে মেসির বিশেষ বুটকে ঘিরে। বিশ্বকাপ ফাইনালে তার পরা বুটে লেখা ছিল উল্টিমো ট্যাঙ্গো’ (দ্য লাস্ট ট্যাঙ্গো) বাংলায় যার অর্থ ‘শেষ নাচ’। এই বার্তাকে অনেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতীকী বিদায় হিসেবে ব্যাখ্যা করছেন।
তবে সব আলোচনার মধ্যেও এখন পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি লিওনেল মেসি। ফাইনাল হারের পর দেওয়া সংক্ষিপ্ত বার্তায় তিনি শুধু সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। জাতীয় দলের হয়ে তিনি আবার মাঠে ফিরবেন, নাকি বিশ্বকাপ ফাইনালই ছিল তার শেষ অধ্যায় সেই উত্তর এখনও অজানাই রয়ে গেছে।
একটি বিষয় অবশ্য স্পষ্ট পারেদেসের এক মন্তব্যেই আবারও জোরালো হয়েছে সেই প্রশ্ন, আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে কি সত্যিই শেষবারের মতো দেখা গেছে লিওনেল মেসিকে? এখন সেই উত্তর জানার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।