খেলাধুলা


নাঈম হাসান ইস্যুতে সহায়তার আশ্বাস ফিকা সভাপতির


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:১৪ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন, রবিবার

আপডেট:১৭ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন, বুধবার

নাঈম হাসান ইস্যুতে সহায়তার আশ্বাস ফিকা সভাপতির

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর হামলার ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি লিসা স্টালেকার। তিনি বলেছেন, ঘটনার বিস্তারিত তার জানা না থাকলেও খেলোয়াড় হিসেবে নাঈম প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন কি না, সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

 

রোববার এক সংবাদ সম্মেলনে লিসা স্টালেকার এ মন্তব্য করেন। গত শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে মারধরের শিকার হন নাঈম হাসান।

 

এ বিষয়ে জানতে চাইলে লিসা বলেন, “নাঈমের বিষয়টি সম্পর্কে আমি খুব বেশি বিস্তারিত জানি না। বাংলাদেশের খবরাখবর নিয়মিত অনুসরণ করি না বলে পুরো বিষয়টি আমার জানা নেই। তবে আমার বিশ্বাস, মিঠুন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।”

 

তিনি আরও বলেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেকোনো ঘটনা বা পরিস্থিতি যাই হোক না কেন, একজন খেলোয়াড়ই খেলোয়াড়দের সংগঠনের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। বিষয়টি সম্পর্কে আমাকে সংক্ষেপে জানানো হয়েছিল, আর আমি নিশ্চিত হতে চেয়েছি যে খেলোয়াড়টি সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।”

 

সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি নাঈমুর রহমান দুর্জয় মিঠুনের প্রসঙ্গও তুলে ধরেন ফিকা সভাপতি। তিনি জানান, ফিকার বোর্ড সভায় অংশ নিতে মিঠুন লন্ডনে যাচ্ছেন।

 

লিসা স্টালেকার বলেন, “মিঠুন লন্ডনে আমাদের বোর্ড মিটিংয়ে আসছেন। সেখানে তিনি বিশ্বজুড়ে আমাদের বিভিন্ন কার্যক্রম এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনগুলো কীভাবে কাজ করে, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।”

 

নাঈম হাসানের ওপর হামলার ঘটনায় দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় ক্রিকেটারদের সংগঠন কোয়াবও বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


সম্পর্কিত

নাঈম হাসানফিকা

জনপ্রিয়


খেলাধুলা থেকে আরও পড়ুন

অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ফলে জাতীয় দলের সঙ্গে মাঠে নামা হচ্ছে না তার। তবে অস্ট্রেলিয়া সফরে ঠিকই যাচ্ছেন এই গতিতারকা চিকিৎসার জন্য।

চরম আর্থিক সংকটে বিক্রির পথে রোনালদোর ক্লাব

সৌদি আরবের অন্যতম সফল ফুটবল ক্লাব আল নাসের ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে। প্রায় ৮০০ মিলিয়ন সৌদি রিয়াল (২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি) ঋণের বোঝায় জর্জরিত ক্লাবটি এখন নতুন খেলোয়াড় দলে ভেড়াতেও হিমশিম খাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ক্লাবটির মালিকপক্ষ সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কাছে ক্লাবের মালিকানার অংশ বিক্রির পরিকল্পনা করছে।

‘এটাই কি ছিল মেসির শেষ ম্যাচ?’ পারেদেসের এক মন্তব্যে তোলপাড় ফুটবল বিশ্ব

বিশ্বকাপ ফাইনালের বাঁশি বাজার পর কান্নাভেজা চোখে মাঠ ছাড়ছিলেন লিওনেল মেসি। সেই দৃশ্য এখনো ভুলতে পারেননি কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু সেই কান্না কি শুধুই শিরোপা হারানোর ছিল, নাকি আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়ারও? এই প্রশ্নই আবারও সামনে এনে দিলেন মেসির দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস।

বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত নিয়ে ফিফাকে আইনি চ্যালেঞ্জ, আনুষ্ঠানিক অভিযোগ আনছে নরওয়ে

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে ঘিরে নতুন বিতর্কে পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের ঘোষণা দিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে প্রকাশ্যে এ সিদ্ধান্তকে ‘ভুল’ হিসেবে স্বীকার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।