

সূর্যের আলোয় বদলে গেল হাতে থাকা স্মার্টফোনের রং! স্মার্টফোনের লুক আর ডিজাইনের পাশাপাশি পরিবর্তন আসছে রঙের ব্যবহারেও। সেই উদ্ভাবনকেই তুলে ধরছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভোর নতুন ফোনে থাকছে রঙের চমক। কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন নিয়ে শিগগিরই আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৩০ লাইট। প্রিমিয়াম ডিজাইনের এই স্মার্টফোনের ব্যাক সাইডে পাওয়া যাবে চমৎকার এই সুবিধা। ইউভি লাইট বা সূর্যের আলোতে মুহূর্তেই পরিবর্তন হবে ব্যাক সাইডের কালার। দেবে অভিনব লুক।ভিভো ভি৩০ লাইট এর প্রিমিয়াম ডিজাইনে আরও যুক্ত হয়েছে ম্যাটালিক হাই গ্লোস ফ্রেম। যারা কম সময়ে দ্রুত চার্জ দিতে চান তাদের জন্য বাজেটের মধ্যে সর্বোচ্চ চার্জিং সুবিধাও রেখেছে ভিভো। ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনটিতে থাকবে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। যা মাত্র ৪৩ মিনিটেই এর ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করতে সক্ষম। গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিভো এবার দ্রুত চার্জের পাশাপাশি ব্যাটারি হেলথ নিয়েও গবেষণা করেছে। এর ফলাফল পাওয়া যাবে ভিভোর নতুন এই স্মার্টফোনে। ভিভো ভি৩০ লাইটে থাকছে সুপার চার্জ পাম্প। এটি যেমন এর ব্যাটারি দ্রুত চার্জ করবে তেমনি সবচেয়ে কম তাপ উৎপন্ন করে স্মার্টফোনের ব্যাটারিকে সুরক্ষিত রাখবে। ফলে চার্জের সময়ে, মাল্টিটাস্কিং বা প্রচণ্ড রোদের তাপেও ভিভো ভি৩০ লাইট থাকছে ঠান্ডা।মাত্র ৭.৭৯ মিলিমিটার স্লিম বডি থাকছে ভিভো ভি৩০ লাইট স্মার্টফোনে। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। থাকবে ৮ জিবি র্যাম যা বাড়ানো যাবে আরো ৮ জিবি পর্যন্ত। সাথে আরো থাকছে ২৫৬ জিবি স্টোরেজ সক্ষমতা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।