বাংলাদেশ
ডোবায় হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নারী-শিক্ষার্থীসহ আহত ৭; গ্রেফতার ১

ছবি: দূরবীন নিউজ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বাড়ির সামনের একটি ডোবায় হাঁস ছাড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাটনাইয়া (আলিপুর) গ্রামের মাসুদ মিয়ার লোকজন গত ১৪ মার্চ রফিকুল ইসলামের বাড়ির সামনে একটি ডোবায় জোরপূর্বক হাঁস ছাড়েন। এ সময় রফিকুল ইসলামের পক্ষ থেকে বাধা দেওয়া হলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় মাসুদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে মজিবুর রহমান (৫৫), তরিকুল ইসলাম (৪৫), আঙ্গুর আলী (২৮), বায়জিদ (১৬), সাহেরা খাতুন (৬০), শাপলা (২২) এবং আরিফুল ইসলাম ওরফে স্বাধীন (৩৬) আহত হন।
আহতদের মধ্যে মজিবুর রহমান, তরিকুল ইসলাম, আঙ্গুর আলী, বায়জিদ, সাহেরা খাতুন ও শাপলাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আটজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন- মাসুদ (৩৮), নেহাতুল্লা (৫৫), আমিরুল (২০), আলিউল্লাহ (৬০), ওলিউল্লাহ (৫৫), সোলেমান (২৫), সালমান (২২) ও জুলহাস (২৭)। তারা সবাই উপজেলার হাটনাইয়া (পূর্ব আলিপুর) গ্রামের বাসিন্দা।
মামলার প্রধান আসামি মাসুদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন রিসিভ করলেও সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দেন এবং পরে আর ফোন ধরেননি।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় নেহাতুল্লা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।









