বাংলাদেশ
এপ্রিলে সারাদেশে মব বা গণপিটুনিতে নিহত ২১, আহত ৪৯

ছবি: সংগৃহীত
মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে, এপ্রিল মাসে দেশে মব বা গণপিটুনির ঘটনায় ২১ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশে গণপিটুনি ও মব সহিংসতার বিস্তার আইনের শাসনের দুর্বলতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। মার্চ মাসে ৩৬টি মব সহিংসতার ঘটনায় ১৯ জন নিহত ও ৩১ জন আহত হওয়ার তথ্যও তুলে ধরা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারিতে গণপিটুনিতে নিহত হন ১৮ জন, জানুয়ারিতে ২১ জন এবং গত বছরের ডিসেম্বরে নিহতের সংখ্যা ছিল ১০ জন। এভাবে ধারাবাহিকভাবে এ ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে কুষ্টিয়ায় গত ১১ এপ্রিল পীর আবদুর রহমান ওরফে শামীম আল-জাহাঙ্গীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাও উল্লেখ করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমএসএফ জানায়, এপ্রিল মাসে গণপিটুনির শিকার অন্তত ৩০ জনকে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
নিহতদের মধ্যে ৩ জনকে হত্যার অভিযোগে, ৭ জনকে চুরির অভিযোগে, ৭ জনকে বাকবিতণ্ডার জেরে, ২ জনকে ডাকাতির অভিযোগে, ১ জনকে কটূক্তির অভিযোগে এবং ১ জনকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়েছে।
অন্যদিকে আহতদের মধ্যে ১৭ জনকে চুরির অভিযোগে, ১ জনকে ছিনতাইয়ের অভিযোগে, ১ জনকে হত্যার অভিযোগে, ২ জনকে বাকবিতণ্ডার জেরে, ২ জনকে মাদক চোরাকারবারের অভিযোগে, ৭ জনকে জমি সংক্রান্ত বিরোধে, ৯ জনকে ধর্ষণের চেষ্টা বা নিপীড়ণের অভিযোগে, ১ জনকে রাজনৈতিক কারণে এবং ২ জনকে পরকীয়া ও লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে গণপিটুনির শিকার করা হয়েছে। এছাড়া প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে আরও ৮ জন আহত হয়েছেন।
এমএসএফ বলছে, আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনির মাধ্যমে হত্যা করা ফৌজদারি অপরাধ এবং এটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হয়।
নারী ও শিশু নির্যাতন বেড়েছে
প্রতিবেদনে আরও বলা হয়, মার্চের তুলনায় এপ্রিল মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। এপ্রিল মাসে অন্তত ৩১২টি সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা আগের মাসের তুলনায় ২৩টি বেশি। এর মধ্যে ৫৪টি ধর্ষণ ও ১৪টি সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
এছাড়া এপ্রিলে ৮৯ জন নারী ও শিশু হত্যার শিকার হয়েছেন, যেখানে মার্চ মাসে এই সংখ্যা ছিল ৭৩।
তবে রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা কিছুটা কমেছে। এপ্রিলে ৩ জন নিহত ও ৩০৩ জন আহত হয়েছেন, যেখানে মার্চে নিহত ছিলেন ১৪ জন এবং আহত ৩৯০ জন।
এছাড়া এপ্রিল মাসে কারা হেফাজতে ৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের মাসে ছিল ১১ জন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।









