বাংলাদেশ
বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত এনার্জি স্টোরেজ সিস্টেম সিরিজ উন্মোচন করেছে হুয়াওয়ে। এ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে শিল্পখাতের শীর্ষ নেতৃবৃন্দ, শিল্পপতি, কারখানার মালিক এবং ইঞ্জিনিয়ারিং, ক্রয় ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমানে শিল্পখাত পরিচালনায় ব্যয় ও জ্বালানি ব্যবহারের ভারসাম্য রক্ষা একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে হুয়াওয়ের নতুন LUNA2000 সিরিজ একটি কার্যকর সমাধান হিসেবে সামনে এসেছে। দেশীয় চাহিদা অনুযায়ী তৈরি এই সিস্টেম বিদ্যুৎ ব্যবস্থাপনায় উচ্চ দক্ষতা, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও বাংলাদেশ প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন উ, এশিয়া প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল ও শিল্প খাতের প্রেসিডেন্ট হে লেই, সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিয়ানলং এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক মো. শাহরিয়ার আহমেদ চৌধুরী।
জেসন উ বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে সৌরশক্তির ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে। হুয়াওয়ের ডিজিটাল পাওয়ার সমাধানের মাধ্যমে ইতোমধ্যে দেশে ৪৩০ মিলিয়ন কিলোওয়াট-ঘন্টার বেশি বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করা হয়েছে এবং দুই লাখ টনেরও বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে।
ইউ জিয়ানলং জানান, নতুন এই সিস্টেমে উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে সেল-টু-কনজাম্পশন ডুয়াল-লিংক সেফটি আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আধুনিক হাইব্রিড কুলিং প্রযুক্তির মাধ্যমে ৯১.৩ শতাংশ পর্যন্ত রাউন্ড-ট্রিপ দক্ষতা অর্জন সম্ভব, যা শিল্পখাতে জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে ‘প্যাক অপ্টিমাইজার’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারির শতভাগ শক্তি ব্যবহারে সহায়তা করে। এছাড়া ‘অ্যাক্টিভ ব্যালেন্সিং মডিউল’ ব্যাটারির সক্ষমতা বাড়িয়ে দীর্ঘমেয়াদে কার্যকারিতা বজায় রাখে। স্মার্ট ব্যবস্থাপনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চার্জের মাত্রা নিয়ন্ত্রণ করার সুবিধাও এতে রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পখাতে টেকসই বিদ্যুৎ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উদ্ভাবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি কীভাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সৌরবিদ্যুৎ ও এনার্জি স্টোরেজ খাতে প্রভাব ফেলছে, সে বিষয়েও আলোচনা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে শিল্পখাতে আধুনিক ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
বাংলাদেশ থেকে আরও পড়ুন
ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি
বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।









