বাংলাদেশ


শুরু হলো টেকনো-র ঈদ-উল-আযহা ক্যাম্পেইন, মিলবে আকর্ষণীয় উপহার


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার

শুরু হলো টেকনো-র ঈদ-উল-আযহা ক্যাম্পেইন, মিলবে আকর্ষণীয় উপহার

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশে ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। ১ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত। ক্যাম্পেইনের আওতায় ক্যামন সিরিজ বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন।

 

এই ক্যাম্পেইনে মেগা উপহারের পাশাপাশি গ্রাহকদের জন্য রাখা হয়েছে ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এছাড়া টেকনোর ইকোসিস্টেম পণ্যের মধ্যে টিডব্লিউএস ইয়ারবাড, স্মার্টওয়াচসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য জেতার সুযোগ থাকছে।

 

অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ক্যামন বা পোভা সিরিজের একটি স্মার্টফোন কিনে ডিভাইসের আইএমইআই নম্বর ও রিটেইল কোড ব্যবহার করে বার্তার মাধ্যমে সহজ যাচাইকরণ সম্পন্ন করতে হবে।

 

ক্যাম্পেইনের আওতায় অন্তর্ভুক্ত জনপ্রিয় মডেলগুলোর মধ্যে রয়েছে টেকনো ক্যামন ৫০, ক্যামন ৫০ আল্ট্রা ৫জি, পোভা কার্ভ ২ ৫জি এবং পোভা স্লিম ৫জি। ভিন্ন ভিন্ন ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তৈরি এসব স্মার্টফোনে উন্নত প্রযুক্তির সমন্বয় রাখা হয়েছে।

 

ক্যামন সিরিজ উন্নত ক্যামেরার জন্য পরিচিত, যা দিয়ে ঈদের বিশেষ মুহূর্ত সহজেই সুন্দরভাবে ধারণ করা যায়। অন্যদিকে পোভা সিরিজ শক্তিশালী পারফরম্যান্স ও দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য উপযোগী, যা গেমিং, বিনোদন কিংবা ভ্রমণের সময় নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করে।

 

স্মার্টফোনের পাশাপাশি টেকনো তাদের ইকোসিস্টেম পণ্যের মাধ্যমে একটি সমন্বিত প্রযুক্তিগত অভিজ্ঞতা দেওয়ার দিকেও গুরুত্ব দিচ্ছে। সব মিলিয়ে, ঈদ-উল-আযহা উপলক্ষে এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ ও আকর্ষণীয় সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠানটি।


সম্পর্কিত

ঈদ উল আযহাটেকনো

জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ময়মনসিংহে স্বামী হত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহ সদর উপজেলার বহুল আলোচিত শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রাষ্ট্রপতির পদে থাকার আগে বা পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় আইনের মুখোমুখি না হলেও, দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অভিযোগ থাকলে সেসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ মন্তব্য কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, বরং যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য।

অ্যাডভান্স নিয়েও ডেলিভারিতে টালবাহানা: প্রতারণা ও অপমানের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Star Tech & Engineering Ltd.-এর বিরুদ্ধে অগ্রিম অর্থ নেওয়ার পরও প্রি-অর্ডার করা ম্যাকবুক সরবরাহ না করা, পরে একই পণ্যের দাম বাড়িয়ে বিক্রির চেষ্টা এবং শোরুমে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

টানা ১০ বছরেও লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ, লোকসান ১,৪০০ কোটি টাকার বেশি

বাংলাদেশের অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি খাতে এক দশক ধরে কার্যক্রম চালালেও এখনো লাভের মুখ দেখেনি ফুডপান্ডা বাংলাদেশ। জার্মানির মূল প্রতিষ্ঠান ডেলিভারি হিরোর আর্থিক বিবরণী অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে ফুডপান্ডার মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১১১ মিলিয়ন ইউরো বা ১ হাজার ৪০০ কোটি টাকার বেশি।