

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিনন্ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।উদযাপনের সূচনা হয় সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে ছিল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, চেয়ার সিটিং, বল নিক্ষেপ, বালিশ খেলা এবং পট ভাঙা প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এসব আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন, পাশাপাশি গভীর দায়বদ্ধতারও দিন। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়-দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারেরও। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি-যা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন আশার আলো দেখিয়েছে। আসুন, ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদার বাংলাদেশ গড়ার শপথ নেই।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সর্দার মাহমুদ হোসেন (লে. কর্নেল অব.), এনইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিজয় দিবস উদযাপনকে প্রাণবন্ত করে তোলে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।