ক্যাম্পাস
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল আজ রাতেই
সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে। (০৪ এপ্রিল) সোমবার সন্ধ্যা থেকে রাতের যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, ফলাফল প্রকাশের জন্য যতটুকু প্রস্তুতি প্রয়োজন প্রায় সব কার্যক্রম শেষ। আমরা রাতের যেকোন সময় ফলাফল প্রকাশ করবো।
তিনি আরও জানান, ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্ব্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৩৩ জনেরও বেশি পরীক্ষার্থী।
সারাদেশে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি। এছাড়াও বেসরকারি ৭২টি মেডিকেল মিলিয়ে সর্বমোট আসন ১০ হাজার ৮২৯টি। পরীক্ষা হয়েছে ১০০ নম্বরের এমসিকিউতে।
জনপ্রিয়
ক্যাম্পাস থেকে আরও পড়ুন
জকসু নেতার ওপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলার অভিযোগ
সোহরাওয়ার্দী কলেজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদসহ কয়েকজন নারী শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।
জবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সংঘর্ষ, তদন্তে ৩ সদস্যের কমিটি
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত অনুষ্ঠানে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যক্রমে হস্তক্ষেপ ও সংগঠন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাঁদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে এবং সুমন সরদার স্বীকার করেন যে তারা তার রাজনৈতিক ছোট।
জুলাই-আগস্টের শহীদদের স্মরণে স্টামফোর্ডে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বৃক্ষরোপণ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সংগঠনের সহ-সভাপতি আল মামুনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

.jpg)



