
দূরবীন ডেস্ক


গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’ ২০২৬ সিজন ২-এর আনুষ্ঠানিক প্রস্তুতি ও পরিকল্পনা উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট সন্ধ্যায় ঢাকার শেরাটন ঢাকা বানানী-এর ১৪তম তলার এরিয়াল হলে এই সভা অনুষ্ঠিত হয়।
আয়োজক কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট ১৪টি আকর্ষণীয় ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে- ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ, আর্ম রেসলিং ও ম্যারাথন।
দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতায় মোট ২১টি ক্লাবের প্রায় ১০০০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন।
অংশগ্রহণকারী ক্লাবসমূহ:
১. অল কমিউনিটি ক্লাব লিমিটেড
২. গুলশান নর্থ ক্লাব লিমিটেড
৩. বাঘা ক্লাব
৪. আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড
৫. বনানী ক্লাব লিমিটেড
৬. ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড
৭. বারিধারা কসমোপলিটন ক্লাব
৮. কুর্মিটোলা গলফ ক্লাব
৯. বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড
১০. নারায়ণগঞ্জ ক্লাব
১১. ক্যাডেট কলেজ ক্লাব
১২. নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা)
১৩. ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড
১৪. নর্ডিক ক্লাব
১৫. ক্লাব শাহীন লিমিটেড
১৬. সেইন্টস ক্লাব লিমিটেড
১৭. ঢাকা বোট ক্লাব লিমিটেড
১৮. উত্তরা ক্লাব লিমিটেড
১৯. ঢাকা ক্লাব লিমিটেড
২০. কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব
২১. গুলশান ক্লাব লিমিটেড
প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান ও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির সদস্য ইফফাত আমবারিন (জয়া) এবং ভাইস চেয়ারম্যান আমীর আলী মোস্তফা।
এছাড়াও ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত চিফ কো-অর্ডিনেটর ও অফিস কো-অর্ডিনেটরবৃন্দ, পাশাপাশি গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-এর কনভেনর ও কো-কনভেনরবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় খেলাধুলার প্রসার ও ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২ সফলভাবে আয়োজনে অংশগ্রহণকারী সকল ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক সহযোগিতা, অঙ্গীকার ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান (তমাল)।
একই সঙ্গে ‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অংশগ্রহণকারী সকল ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই ব্যতিক্রমী ক্রীড়া উৎসব সকল ক্রীড়াপ্রেমী ও অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
দেশে হাম পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮ শিশু।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানির অভাবে তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাময়িক ঘাটতি মেটাতে গ্যাস আমদানির পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি মজুত বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


ইংল্যান্ড সফরের শুরুতেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে টস হেরে নয়, বরং টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ব্যাট করতে নেমেই দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।
দেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।