
হেড অফ ডিজিটাল মিডিয়া

হাওর অঞ্চলের কৃষকদের দুঃখের যেন শেষ নেই। প্রতি বছরের বন্যায় তাদেরকে নানান ক্ষয়-ক্ষতির মুখে পড়তে হয়। তাদের দুঃখ ঘুচানোর কোন স্থায়ী সমাধান সরকার না করতে পারলেও হাওরের যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদেরকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার দুপুরে কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, আউশ মৌসুমে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেয়া হবে।
১২ এপ্রিল দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার নিয়ে আলোচনা ও পরামর্শ সভা শেষে এ তথ্য জানান তিনি ।
তিনি আরও বলেন,‘দেশে কৃষিক্ষেত্রে সারের কোন ঘাটতি নেই। আমাদের সারের পর্যাপ্ত মজুদ আছে। জুন মাস পর্যন্ত বর্তমান সরকার ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা দিবে।
তিনি জানান,‘সারাদেশে বোরো মৌসুমে আমাদের ফসল উৎপাদন হয় দুই কোটি মেট্রিক টন। একমাত্র হাওর অঞ্চলে উৎপাদন হয় ১২ লাখ মেট্রিক টন। যার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াবে সরকার।
কৃষিমন্ত্রী আঃ রাজ্জাক আরও বলেন,‘ভারতসহ সারা বিশ্বে সারের দাম অনেক বেশি। যার ফলে বিশ্বব্যাংক,আইএমএফসহ বিভিন্ন সংস্থার অভিযোগ কৃষিতে ভর্তুকির ফলে নাকি দেশের উন্নয়ন হয় না, রাস্তাঘাট হয় না। কিন্তু তারা বিষয়টি জানেনা যে বাংলাদেশ সরকার ভর্তুকি না দিয়ে প্রণোদনা দেয়ার মাধ্যমে কৃষির উন্নয়ন বৃদ্ধি করছে।
বর্তমান সময়ে বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ আছে বলেও অভিমত জানান তিনি।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।