কৃষি ও প্রকৃতি
নেত্রকোণায় নদ-নদী শুকিয়ে সেচ সংকট, বোরো ফসল হুমকিতে

ছবি: দূরবীন নিউজ
নেত্রকোণার হাওরাঞ্চলে নদী ও খাল-বিলের পানিপ্রবাহ কমে যাওয়ায় সেচ সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে যাওয়ায় সেচ মেশিনে পর্যাপ্ত পানি উঠছে না। এতে হাওরের একমাত্র বোরো ফসল হুমকির মুখে পড়েছে এবং অনেক জমির ধানক্ষেত শুকিয়ে যেতে শুরু করেছে।
জেলা জুড়ে ছোট-বড় অন্তত ৯৫টি নদী দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে। জেলার প্রধান নদীগুলোর মধ্যে কংস, সোমেশ্বরী, ধনু ও মগড়া নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বোরো চাষের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় কৃষকরা জানান, নদীগুলোতে পানি না থাকায় অনেক জায়গায় নদীর তলদেশে পর্যন্ত চাষাবাদ শুরু হয়েছে। এতে নদীগুলো দ্রুত ভরাট হয়ে যাচ্ছে। কৃষকরা সতর্ক করেছেন, দ্রুত খননের উদ্যোগ না নিলে ভবিষ্যতে হাওরাঞ্চলের কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
স্থানীয় কৃষকদের দাবি, নদ-নদীগুলো পুনঃখনন করা হলে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরবে এবং কৃষি ও পরিবেশ উভয়ই উপকৃত হবে।
নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলার প্রধান নদীগুলো খননের জন্য প্রাথমিক জরিপ কাজ চলছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে নদী খননের উদ্যোগ নেওয়া হবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং পরিবেশও পুনরুজ্জীবিত হবে।
অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, হাওরের খাল-বিল ও জলাশয় সংরক্ষণে খনন প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোণার নদ-নদীগুলোকে দখল, দূষণ ও ভরাটের হাত থেকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
সম্পর্কিত
জনপ্রিয়
কৃষি ও প্রকৃতি থেকে আরও পড়ুন
দিনাজপুরে ইউনিয়ন বিএস কোয়ার্টারগুলো ৪০ বছরেও সংস্কার হয়নি এ যেন দেখার কেউ নেই।
মাত্র ৫০ টাকা ভাড়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন। এসব ব্যয়বহুল কোয়ার্টার গুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের ব্লক সুপার ভাই জারদের (বিএস) আবাসিক এবং অফিস হিসেবে ব্যবহার করছেন না।
ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ
২৬৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা
বোরো ধান হারানো কৃষকদের খাদ্য সহায়তা দিবে সরকার: কৃষিমন্ত্রী
আউশ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

.jpg)






