কৃষি ও প্রকৃতি


সারা বছর পিঁয়াজ চাষ করা যায় এমন জাত উদ্ভাবণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২২, ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

সারা বছর পিঁয়াজ চাষ করা যায় এমন জাত উদ্ভাবণ


গ্রীষ্মকালসহ সারা বছর পিঁয়াজ চাষ করা যায় এমন জাত উদ্ভাবন করেছে কৃষি বিজ্ঞানীরা । বৃহস্পতিবার ৭ এপ্রিল কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘পেঁয়াজ ও এর বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কৃষকদের সঙ্গে সারা দেশব্যাপী কাজ করছে কৃষি বিভাগ।

 

কৃষিমন্ত্রী আরোও জানান, ‘গ্রীষ্মকালসহ সারা বছর চাষ করা যায় এমন জাত উদ্ভাবন করেছে আমাদের কৃষি বিজ্ঞানীরা’।

 

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের সফল কৃষি উদ্যোক্তা শাহীদা বেগমের পেঁয়াজের বীজ মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘পেঁয়াজ অত্যন্ত পচনশীল মসলা জাতীয় একটি ফসল। কিন্তু পিঁয়াজের বিপুল চাহিদা থাকায় দেশব্যাপী কৃষক পেঁয়াজের আবাদ করে। তবে এর সমস্যা দেখা দেয় সংরক্ষণ নিয়ে। আলুর মতো পিঁয়াজকে কোল্ড স্টোরেজে রাখা যায় না। পেঁয়াজ সংরক্ষণের এখনো আমরা কোনও প্রযুক্তি উদ্ভাবন করতে পারিনি। এ জন্য পেঁয়াজ চাষিদের সতর্ক থাকতে হবে।’

 

শাহীদা বেগমের উদাহরণ দিয়ে মন্ত্রি বলেন, ‘সারা দেশে এমন হাজারও শাহীদা বেগমকে এগিয়ে আসতে হবে। যারা ঝুঁকি নিয়ে দেশের কৃষিতে অবদান রাখবে। কৃষি উদ্যোক্তাদের জন্যে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পাওয়ার ব্যবস্থা করছে সরকার। সরকার সবসময় কৃষি উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চায় বলে জানান তিনি।’


জনপ্রিয়


কৃষি ও প্রকৃতি থেকে আরও পড়ুন

দিনাজপুরে ইউনিয়ন বিএস কোয়ার্টারগুলো ৪০ বছরেও সংস্কার হয়নি এ যেন দেখার কেউ নেই।

মাত্র ৫০ টাকা ভাড়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন। এসব ব্যয়বহুল কোয়ার্টার গুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের ব্লক সুপার ভাই জারদের (বিএস) আবাসিক এবং অফিস হিসেবে ব্যবহার করছেন না।

ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ

২৬৬৫ হেক্টর জমিতে সরিষা চাষ বাম্পার ফলনের সম্ভাবনা

বোরো ধান হারানো কৃষকদের খাদ্য সহায়তা দিবে সরকার: কৃষিমন্ত্রী

আউশ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী