.jpg&w=3840&q=75)

দিনাজপুরের ঘোড়াঘাটে সরিষা লাভ জনক হওয়ায় সরিষা চাষে ঝুকছেন চাষীরা।এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। সরিষার তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় সরিষা চাষে ঝুকছেন তারা।এবার এ উপলোয় ২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে সরিষা করা হয়েছে। যা গত বছরের চেয়ে ৪৬৫ হেক্টর বেশি চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে মাঠে বিভিন্ন জাতের সরিষা ফুলের হাসি ঝরছে ঘোড়াঘাট উপজেলায় এবার ঘোড়াঘাটে উপজেলা কৃষি অফিসের সহায়তায় বারি-১৮ জাতের সরিষার চাষসহ রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করেছেন কৃষকরা। সরিষা চাষে উৎপাদন খরচ কম,ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন। সরিষার বাম্পার ফলনেরসম্ভাবনায় কৃষকের চোখে মুখে আনন্দের হাসির ঝিলিক দেখা দিচ্ছে। সরজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, ফসলের মাঠগুলো সরিষা ফুলের হলুদ রঙে অপরূপ শোভা ধারণ করেছে। ধান বা অন্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় কৃষকরা দিন দিন সরিষা চাষে ঝুঁকছেন। ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় বারি-১৮ জাতসহ বারি-১৪, ১৫, ১৭, বিনা ৯ ও ১১ জাতের সরিষার আবাদ হয়েছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমিতে যা গত বছরের তুলনায় বেশি। গত মৌসুমে ২২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।যা গত বছরের চেয়ে ৪৬৫ হেক্টর জমিতে বেশী চাষ করা হয়েছে। চলতি মৌসুমে হেক্টর প্রতি ফলন গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। উপজেলার সিংড়া ইউনিয়নের আফতাব উদ্দিন মাষ্টার,মোহাম্মাদ আলী,আবু সাঈদ বলেন, কয়েক বছর আগেও আমন ধান কাটার পর তাদের জমি পরিত্যক্ত অবস্থায় থাকতো। কিন্তু বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে তারা এখন ওই জমিতে সরিষা চাষ করছেন।সরিষার তেল খাওয়ার পর সরিষা বিক্রি করে লাভবান হওয়া যায়।সরিষা চাষ লাভজনক। কৃষি অফিস বারি-১৮ জাতের সরিষা সম্পর্কে জানায়, ভোজ্য তেলের জন্য সবচেয়ে উপযোগী এ জাতের সরিষা। বিঘায় ১০ মণের ওপরে ফলন। এই জাতের সরিষায় কোলেস্টরলের মাত্রা অত্যন্ত কম। হৃদরোগীরাও এই তেল খেতে পারবেন। এ সরিষার তেল কানাডার কেনুলা মান পরীক্ষায় প্রত্যায়িত। ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান বলেন, এ অঞ্চলের মাটি ও আবহায়া সরিষা চাষের জন্য উপযোগী হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা। আমরা চলতি মৌসুমে প্রণোদনার আওতায় ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করেছি। পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সরিষা চাষে তাদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।