সর্বশেষজাতীয়
বাংলাদেশ
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
মতামত
আমাদের সম্পর্কেযোগাযোগসম্পাদকীয় টিমবিজ্ঞাপনশর্তাবলিগোপনীয়তার নীতিনৈতিকতা নীতিফ্যাক্ট-চেকিং নীতিসংশোধনী নীতিনিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতিস্পন্সরড কনটেন্ট নীতিমালিকানা ও তহবিল তথ্য

বাড়ি -১৩৬১ , এভিনিউ ১০, মিরপুর ডিওএইচএস ঢাকা ১২১৬

© 2026 Durbinnews. All rights reserved.
কৃষি ও প্রকৃতি

দিনাজপুরে ইউনিয়ন বিএস কোয়ার্টারগুলো ৪০ বছরেও সংস্কার হয়নি এ যেন দেখার কেউ নেই।

শামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:২০ জানুয়ারি ২০২৪, ১১:৪৯ সকাল, শনিবার
uni-20220912071140
Durbin News

কৃষি নির্ভর বাংলাদেশে কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলেও দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ঘোড়াঘাট, বিরামপুর, হিলি হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ীসহ ৫ উপজেলার ৩১টি ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তাদের বিএস কোয়ার্টার গুলো দীর্ঘ ৪০ বছরেও সংস্কার করা হয়নি।এ যেন দেখার কেউ নেই। বিএস কোয়ার্টার গুলো।জরাজীর্ণ হয়ে বেহাল দশা অবস্থায় পড়ে আছে ইউনিয়নের বিএস কোয়ার্টার। সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হওয়ায় ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তারা (বিএস) বিএস কোয়ার্টারগুলোতে বসবাস করছেন না। এই কোয়ার্টারগুলোর বেশির ভাগই এখন পরিত্যক্ত। তাই এগুলোতে বসছে না কোনো উপ-সহকারী কৃষি কর্মকর্তা। যার ফলে কৃষিসেবা গ্রহণ থেকে যেমন বঞ্চিত হচ্ছে কৃষকগণ।ঠিক তেমনি পরিত্যক্ত ভবনগুলো মাদক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। অনেকটাই ফাঁকা ও নির্জন হওয়ায় তা বিভিন্ন জীবজন্তুর আশ্রয়স্থল, অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংশ্লিষ্ট কোয়ার্টারগুলোতে নজরদারি না রাখায় চুরি হয়ে গেছে এগুলোর দরজা-জানালা। এমনকি এসব ভবন থেকে ইট খুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। কোনো কোনো কোয়ার্টার এলাকার মাটিও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হলেও এ উপজেলায় বিএস কোয়ার্টারগুলোতে তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি।স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আধুনিক প্রযুক্তি ও ভাল বীজ সরবরাহের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের থাকার কথা থাকলেও এসব কোয়ার্টারগুলোতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা না থাকায় তাদের কৃষি বিষয়ে খোঁজ খবর নিতে উপজেলা সদরে যেতে হয়। এ ব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীণ ব্যক্তি মোমদেল হোসেন জানান, এগুলোতে বসবাসের অনুপযোগী হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষকরা কৃষি বিষয়ে আধুনিক প্রযুক্তির পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন। বেশির ভাগ ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তবে কয়েকটি উপযোগী হলেও সেখানে কেউ থাকেন না। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৬২ সনের দিকে তৎকালীন সরকার এই ভবনগুলো প্রথমে সিড গোডাউন (বীজাগার) হিসেবে নির্মাণ করে। পরবর্তীতে এই কর্মসূচি বাতিল করা হলে সরকার সিড গোডাউনগুলো ১৯৮০ সালের দিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মী-ব্লক সুপার ভাই জারদের (বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা) বসবাসের জন্য সংস্কার করে কোয়ার্টারে পরিণত করা হয়। মাত্র ৫০ টাকা ভাড়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এসব কোয়ার্টারে থাকতেন। এসব ব্যয়বহুল কোয়ার্টার গুলো মাঠ পর্যায়ে কর্মরত কৃষি বিভাগের ব্লক সুপার ভাই জারদের (বিএস) আবাসিক এবং অফিস হিসেবে ব্যবহার করছেন না। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আধুনিক প্রযুক্তি ও ভাল বীজ সরবরাহের লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের কোয়ার্টারগুলোতে থাকার কথা থাকলেও এসব উপ-সহকারী কৃষি কর্মকর্তা কোয়ার্টারগুলোতে না থাকায় তাদের কৃষি বিষয়ে খোঁজ খবর নিতে উপজেলা সদরে যেতে হয়। এ ব্যাপারে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, সংস্কারের অভাবে এগুলোতে বসবাস করা যাচ্ছে না। বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। এ সব পরিত্যক্ত কোয়ার্টার ভেঙ্গে ওই স্থানে ইউনিয়নের কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মচারী কর্মকর্তাদের আবাসিক ভবন তৈরির পরিকল্পনা রয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। সম্প্রতি সরেজমিন কয়েকটি কোয়ার্টার্সে ঘুরে দেখা গেছে, উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত বিএস কোয়ার্টার্সের অবস্থা খুবই করুণ। সেখানে জনৈক ব্যক্তি দখল করে বসবাস করছেন। বিএস কোয়ার্টার পার্শ্বে আবর্জনার স্তূপ। নির্মিত ইউনিয়ন বিএস কোয়ার্টার একটি বাথরুম,একটি রান্নাঘর ও দুটি কক্ষ রয়েছে। প্রথম কয়েক বছর বিএস রা অবস্থান করছিলেন। পরে তারা কোয়ার্টার্স ছেড়ে বসবাস শুরু করেন নিজ বাড়িতে। তখন থেকে এগুলো অকেজো হয়ে পড়ে আছে। কোয়ার্টার্সে বিএস রা থাকলে কৃষকরা উপকৃত হবে। তাদের কাছ থেকে উন্নত চাষাবাদ পদ্ধতি ও কৃষি বিষয়ে পরামর্শ নেয়া যাবে। ভবন গুলো সংস্কারের মাধ্যমে ব্যবহারের উপযোগী হবে। উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান জানান,এসব পরিত্যক্ত কোয়ার্টার ভেঙ্গে ওই স্থানে ইউনিয়নের কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্র ও কর্মচারী কর্মকর্তাদের আবাসিক ভবন তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এ বিষয়ে কোন চিঠি পত্র পাওয়া যায়নি।

Related Posts

1000077112.webp
Durbin News

নেত্রকোণায় নদ-নদী শুকিয়ে সেচ সংকট, বোরো ফসল হুমকিতে

ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ (1)
Durbin News

ঘোড়াঘাটে দিগন্তজোড়া মাঠে হলুদের সমারোহ

haor
Durbin News

বোরো ধান হারানো কৃষকদের খাদ্য সহায়তা দিবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী
Durbin News

আউশ মৌসুমে কৃষকদের মাঝে প্রণোদনা দেবে সরকার: কৃষিমন্ত্রী

paionion
Durbin News

সারা বছর পিঁয়াজ চাষ করা যায় এমন জাত উদ্ভাবণ

Latest News

বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির
Durbin News
সারাদেশ

বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন: সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

২৪ আগস্ট ২০২৬, ৮:১৭ রাত, সোমবার
‘মাতৃত্ব কোনো বাধা নয়’, সন্তানকে কোলে রেখে ছাত্রীর পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
Durbin News
শিক্ষা

‘মাতৃত্ব কোনো বাধা নয়’, সন্তানকে কোলে রেখে ছাত্রীর পরীক্ষা দেওয়ার সুযোগ দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।

Popular News

বেতন কত
Durbin News
জাতীয়

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

১১ ডিসেম্বর ২০২৩, ২:২৩ অপরাহ্ন, সোমবার
durbin news.webp
Durbin News
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ সকাল, শনিবার
ixnECaYUrF9d8wmPZP0CasMAUbuqKMAUEGPMBJEr
Durbin News

তীব্র খরায় দেশজুড়ে ফসলহানির আশঙ্কা

Xo6zsv4Qa2uBIa0zr5yTCsBp3yPaha1DZyqKA3Xd
Durbin News

অপরুপ সৌন্দর্যের প্রজাপতি, আয়ু স্বল্প

২৪ আগস্ট ২০২৬, ৭:৩০ সন্ধ্যা, সোমবার
নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ
Durbin News
জাতীয়

নুসরাত হত্যা মামলা: ‘ঢালাও’ ফাঁসি দেওয়া সেই বিচারকের ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ

ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ আগস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন, সোমবার
আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগ, বিএনপি নেতা স্থায়ী বহিষ্কার
Durbin News
রাজনীতি

আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগ, বিএনপি নেতা স্থায়ী বহিষ্কার

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।

২৪ আগস্ট ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন, সোমবার
download
Durbin News
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News
জবস

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

১০ এপ্রিল ২০২৩, ৩:১৭ অপরাহ্ন, সোমবার