

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
অভিযোগ রয়েছে, সরাসরি সরকারি নিয়মে সেবা নিতে গেলে গ্রাহকদের নানা জটিলতার মুখে পড়তে হয়। কাগজপত্রে সমস্যা, সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকা কিংবা নতুন শর্তের কথা বলে অনেককে বারবার অফিসে আসতে বলা হয়। তবে একই কাজ দালালদের মাধ্যমে তুলনামূলক দ্রুত সম্পন্ন হয়ে যায়। অভিযোগকারীদের দাবি, এই ব্যবস্থার পেছনে হারুন ইসলামের প্রভাব রয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, জীকু, জাহাঙ্গীর, মনির, শাহাদাত ও সুলতানসহ কয়েকজন ব্যক্তি নিয়মিত অফিসের গেট ও আশপাশে অবস্থান করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়ভাবে তারা ‘গেটিস’ নামে পরিচিত। রেজিস্ট্রেশন, ফিটনেস, মালিকানা পরিবর্তন ও কাগজপত্র সংশোধনসহ বিভিন্ন সেবার ক্ষেত্রে তারা গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেন বলে অভিযোগ রয়েছে।
আরও অভিযোগ রয়েছে, হারুন ইসলাম বর্তমানে ঢাকা মেট্রো সার্কেল-৪-এর মোটরযান পরিদর্শক অসীম পালের ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করছেন। যদিও এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় নামে-বেনামে অঢেল সম্পদ গড়েছেন বলেও অভিযোগ রয়েছে হারুন ইসলামের বিরুদ্ধে। রাজধানীর সেনপাড়া পর্বতা এলাকায় তার বা পরিবারের সদস্যদের নামে প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
এর আগেও মিরপুর-১৩ নম্বর বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় হারুনের বিরুদ্ধে দালালের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। অভিযোগ প্রকাশের পর তাকে সিলেট মেট্রো সার্কেলে বদলি করা হয়েছিল বলেও জানা যায়। পরে তিনি আবার ঢাকায় দায়িত্ব পান। তবে বদলির পর পুনরায় ঢাকায় ফেরার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তারও আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে সিলেটে দায়িত্ব পালনকালে তার ব্যয়বহুল জীবনযাপন নিয়েও প্রশ্ন ওঠে বলে কয়েকজন কর্মকর্তা দাবি করেছেন। তাদের মতে, একজন উচ্চমান সহকারীর আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে জীবনযাপনের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অভিযোগের বিষয়ে হারুন ইসলামের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিআরটিএর কয়েকজন কর্মকর্তা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের দায়িত্ব। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, হারুন ইসলামের আয়-ব্যয়, সম্পদের উৎস এবং দালাল সিন্ডিকেটের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক।
তাদের মতে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিআরটিএ কার্যালয়ে দালালনির্ভরতা কমিয়ে সাধারণ মানুষ যাতে সরাসরি ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পান, সেটিও নিশ্চিত করা জরুরি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।