
দূরবীন ডেস্ক


শ্যামলী পরিবহনের ঢাকা–বান্দরবান রুটের একটি বাসে কর্ণফুলী টানেলের টোল ও জ্বালানি খরচের কথা বলে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদ ফয়েজ নামের এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
ফয়েজের দাবি, গত ২৫ আগস্ট রাতে তিনি পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশে শ্যামলী পরিবহনের বিজনেস ক্লাসের বাসে যাত্রা করেন। তাদের টিকিটের মোট মূল্য ছিল ৭ হাজার ৬৬০ টাকা। টিকিট অনুযায়ী বাসটির নির্ধারিত ছাড়ার সময় ছিল রাত ১১টা। তবে বাসটি প্রায় রাত ১টা ৩০ মিনিটে ছাড়ে বলে দাবি করেন তিনি।
অভিযোগকারী জানান, বাসটি রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কাউন্টারে পৌঁছালেও যাত্রীদের প্রায় এক ঘণ্টা বাসের ভেতরে অপেক্ষা করতে হয়। এ সময় অপেক্ষা করানোর বিষয়ে যাত্রীদের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়নি বলে দাবি তার।
তার ভাষ্য অনুযায়ী, বাস চলার সময় একজন সুপারভাইজার যাত্রীদের জানান, বাসটি কর্ণফুলী টানেল দিয়ে যাবে এবং এ বিষয়ে কারও আপত্তি আছে কি না। অন্য যাত্রীদের আপত্তি না থাকলে তাদেরও আপত্তি নেই বলে জানান তারা।
তবে টানেল পার হওয়ার পর প্রত্যেক যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। যাত্রীদের জানানো হয়, ওই অর্থ ‘Tunnel Toll + Fuel Fee’ বাবদ নেওয়া হচ্ছে।
ফয়েজের হিসাব অনুযায়ী, বাসের প্রায় ২৮ জন যাত্রীর কাছ থেকে ১০০ টাকা করে মোট প্রায় ২ হাজার ৮০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে।
এ নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, একটি ২৮ আসনের বাসের কর্ণফুলী টানেলের টোল যদি ৩০০ টাকা হয়ে থাকে, তাহলে প্রায় ২৮ জন যাত্রীর কাছ থেকে ২ হাজার ৮০০ টাকা নেওয়ার ভিত্তি কী। একই সঙ্গে অতিরিক্ত অর্থ আদায়ের বিপরীতে কোনো অফিসিয়াল রসিদ বা হিসাব দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও বলেন, যাত্রীরা বিজনেস ক্লাসের নির্ধারিত ভাড়া পরিশোধ করার পর যাত্রাপথে অতিরিক্ত অর্থ নেওয়া হলে তার সুনির্দিষ্ট ভিত্তি ও স্বচ্ছ হিসাব থাকা প্রয়োজন। বিশেষ করে টানেল ব্যবহারের বিষয়ে যাত্রীদের আগে জানানো হলেও অতিরিক্ত ১০০ টাকা করে নেওয়া হবে—এ তথ্য আগে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি শ্যামলী পরিবহনের কোনো অনুমোদিত নীতির অংশ কি না, নাকি যাত্রীদের কাছ থেকে আলাদাভাবে অর্থ সংগ্রহের কোনো ব্যবস্থা রয়েছে।
এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিষয়টি যাচাই করে দেখার আহ্বান জানিয়েছেন।
অভিযোগকারী বলেন, শ্যামলী পরিবহনের বাসের কর্ণফুলী টানেলের প্রকৃত টোল কত, যাত্রীদের কাছ থেকে মোট কত টাকা নেওয়া হয়েছে এবং অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো অনুমোদিত ভিত্তি রয়েছে কি না—এসব যাচাই হলে বিষয়টি পরিষ্কার হবে।
এদিকে অভিযোগের বিষয়ে শ্যামলী পরিবহনের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
শ্যামলী পরিবহনের ঢাকা–বান্দরবান রুটের একটি বাসে কর্ণফুলী টানেলের টোল ও জ্বালানি খরচের কথা বলে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদ ফয়েজ নামের এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে, টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই টেকনোর সঙ্গে যুক্ত হলেন হামজা। এই পার্টনারশিপের সঙ্গে মিল রয়েছে টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগান যা কোনো বাধায় থেমে না গিয়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতাকে ধারণ করে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।