
ক্যাম্পাস প্রতিনিধি


রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী পরিবারের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইন কাজী।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। এটি তার টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি।
অবস্থান কর্মসূচিতে ফাইন কাজী বলেন, গত ২০ আগস্ট রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী পরিবারের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সময় যত গড়াচ্ছে, ঘটনার বিষয়ে তত নতুন নতুন তথ্য সামনে আসছে।
তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রশাসন এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে দাবি জানাই, মাছুয়াপাড়ার গণপতি চক্রবর্তী পরিবারের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তার প্রকৃত কারণ অতি দ্রুত সময়ের মধ্যে উন্মোচন করতে হবে।”
উল্লেখ্য, গত ২০ আগস্ট রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীকে হত্যা করা হয়। পরে ২২ আগস্ট রাতে স্বজনদের উদ্যোগে বিষয়টি প্রকাশ্যে এলে পুলিশ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, চারজনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বর্তমানে মামলাটির তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) করছে।
ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগে সরকার বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ দিলেও টাঙ্গাইলের গোপালপুরে এটি ব্যবহারে নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, বাংলা কিউআর ব্যবহারকারী এজেন্টদের সঙ্গে ব্যবসা না করার বিষয়ে মাঠপর্যায়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়ায় ফেরার পথে গুম হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই মেধাবী শিক্ষার্থী আল-মুকাদ্দাস ও মো. ওয়ালীউল্লাহ। পেরিয়ে গেছে সাড়ে ১৪ বছর, তবুও মেলেনি তাঁদের কোনো খোঁজ। তাঁরা বেঁচে আছেন নাকি চিরতরে হারিয়ে গেছেন এই প্রশ্নের উত্তর আজও অজানা। সন্তানকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন তাঁদের বৃদ্ধ বাবা-মা; শেষবারের মতো একনজর দেখা কিংবা অন্তত কবরের ঠিকানা জানার আকুতি নিয়েই দিন গুনছে দুই পরিবার।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী পরিবারের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইন কাজী।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে আদালতের রায় লেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।