

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় আটক দুই নারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা পৌর শহরের উকিলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উকিলপাড়া এলাকার মো. মানিক মিয়ার স্ত্রী মোছা. শাহিদা আক্তার (৩৬) এবং একই এলাকার সুলতানের স্ত্রী শারমিন আক্তার (১৮)।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উকিলপাড়ায় মো. মানিক মিয়ার দখলে থাকা একটি বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই ঘর থেকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে শাহিদা আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নেত্রকোনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আহমদ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হলে দুই নারীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সৌদি আরবের সঙ্গে তেহরানের কোনো বিরোধ বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন জালিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, তুরস্ক ও পাকিস্তান ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ভালো বন্ধু। সৌদি আরবের সঙ্গেও ইরানের সুসম্পর্ক রয়েছে। তাই ‘মক্কা চুক্তি’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ বা চিন্তা নেই।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মায়ের কোলে থাকার বয়সেই কঠিন লড়াইয়ের মুখোমুখি ছোট্ট ফুয়াদ। মাত্র ৪ মাস ৬ দিনের শিশুটির শরীর ও চোখ হলুদ হয়ে গেছে, ফুলে উঠছে পেট। জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকেরা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতেও প্রস্তুত মা ভূবন আক্তার বীথি। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৬০ থেকে ৭০ লাখ টাকা জোগাড় করাই এখন পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।
রংপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।