.jpg&w=3840&q=75)

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপণ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে আখ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষের ওপর উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মিলগেট এলাকার পুকুরিয়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মো. খলিল। তিনি দেশের নয়টি সুগার মিল এলাকায় একযোগে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবায়ের। অনুষ্ঠানে মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মণ্ডল, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, আখচাষি মাজেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মিলের কৃষি বিভাগ জানায়, চলতি ২০২৬-২৭ রোপণ মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আসন্ন ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকার প্রায় ৪ হাজার ১০ একর জমিতে দণ্ডায়মান আখ রয়েছে। এই আখ দিয়ে প্রায় দুই মাস মিলের মাড়াই কার্যক্রম চালানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নতুন মাড়াই মৌসুমে কৃষকদের জন্য আখের দামও বাড়ানো হয়েছে। এবার প্রতি মণ আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা ৪০ পয়সা। গত মাড়াই মৌসুমে এ দাম ছিল ২৫০ টাকা। অর্থাৎ এবার প্রতি মণে ১০ টাকা ৪০ পয়সা বাড়ানো হয়েছে।
কয়েক বছর ধরে দীর্ঘ সময়ের ফসল, বিভিন্ন প্রতিকূলতা এবং তুলনামূলক কম সময়ে বেশি লাভজনক ফসল চাষের প্রবণতায় আখের আবাদ কমছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধাপে ধাপে আখের দাম বাড়ায় কৃষকদের মধ্যে আবারও এ ফসল চাষে আগ্রহ তৈরি হচ্ছে। চলতি মৌসুমে নতুন করে দাম বাড়ায় সন্তোষ প্রকাশ করেছেন আখচাষিরা।
কৃষকদের আখ চাষে আরও উৎসাহিত করতে গত মাড়াই মৌসুমে মিলের কাছে আখ সরবরাহের সঙ্গে সঙ্গেই কৃষকদের মূল্য পরিশোধ করা হয়েছে। এবারও একইভাবে দ্রুততম সময়ে আখের দাম পরিশোধ করা হবে বলে জানিয়েছে মোবারকগঞ্জ সুগার মিল কর্তৃপক্ষ।
সৌদি আরবের সঙ্গে তেহরানের কোনো বিরোধ বা চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন জালিল রহিমি জাহানাবাদি। তিনি বলেছেন, তুরস্ক ও পাকিস্তান ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের ভালো বন্ধু। সৌদি আরবের সঙ্গেও ইরানের সুসম্পর্ক রয়েছে। তাই ‘মক্কা চুক্তি’ নিয়ে তেহরানের কোনো উদ্বেগ বা চিন্তা নেই।
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
মায়ের কোলে থাকার বয়সেই কঠিন লড়াইয়ের মুখোমুখি ছোট্ট ফুয়াদ। মাত্র ৪ মাস ৬ দিনের শিশুটির শরীর ও চোখ হলুদ হয়ে গেছে, ফুলে উঠছে পেট। জটিল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে চিকিৎসকেরা লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। আর সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতেও প্রস্তুত মা ভূবন আক্তার বীথি। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৬০ থেকে ৭০ লাখ টাকা জোগাড় করাই এখন পরিবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা।
রংপুরে পৃথক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও ওয়াইফাই মেশিন চুরি মামলার মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় ৯৫ হাজার ৫০০ টাকা মূল্যের ওয়াইফাই নেটওয়ার্কের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।