

ফুটবলের সর্বকালের সেরা ‘GOAT’ কে, লিওনেল মেসি নাকি অন্য কেউ? এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সরাসরি কোনো মন্তব্য না করে নিজের ক্যারিয়ারের অর্জন ও পরিসংখ্যানকে রেস্তোরাঁর বিলের আদলে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যতিক্রমী পোস্ট দিয়েছেন তিনি।
মেসির প্রকাশিত পোস্টে আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ারের বিভিন্ন অর্জনকে ‘আইটেম’ হিসেবে দেখানো হয়েছে। সেখানে রয়েছে গোল, অ্যাসিস্ট, মাঠে কাটানো সময় এবং জাতীয় দলের হয়ে জেতা গুরুত্বপূর্ণ শিরোপার হিসাব। একটি ব্র্যান্ড ক্যাম্পেইনের অংশ হিসেবে তৈরি এই প্রতীকী ‘রসিদ’ প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রসিদে বিশেষভাবে উঠে এসেছে আর্জেন্টিনার হয়ে মেসির বড় অর্জনগুলো। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ, ফিনালিসিমা এবং অলিম্পিক স্বর্ণপদক। সবশেষে ‘GOAT debate settled’ বার্তার মাধ্যমে নিজের অবস্থান নিয়ে ইঙ্গিত দেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির এই সাফল্য অবশ্য একদিনে আসেনি। দীর্ঘ সময় ধরে জাতীয় দলের হয়ে শিরোপা না পাওয়ার কারণে তাকে কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে পরাজয়ের পাশাপাশি ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হারও তার ক্যারিয়ারের হতাশার অধ্যায় হয়ে আছে।
২০১৬ সালে চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আবার জাতীয় দলে ফেরেন তিনি।
এরপর বদলে যায় গল্প। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপার খরা কাটান মেসি। পরের বছর কাতার বিশ্বকাপে আসে তার ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত সাফল্য।
২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে দুটি গোল করার পাশাপাশি টাইব্রেকারেও সফল হন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনার হাতে ওঠে বিশ্বকাপ।
এরপর ২০২৪ সালে আরও একটি কোপা আমেরিকা শিরোপা জিতে জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকা আরও সমৃদ্ধ হয়। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা ও অলিম্পিক আর্জেন্টিনার হয়ে তার ক্যারিয়ারে যোগ হয়েছে একাধিক বড় আন্তর্জাতিক সাফল্য।
মেসির ব্যক্তিগত পরিসংখ্যানও তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গোল ও অ্যাসিস্টের পাশাপাশি ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন বহু শিরোপা।
সব মিলিয়ে ব্যর্থতা, সমালোচনা ও হতাশা পেরিয়ে মেসির জাতীয় দলের ক্যারিয়ার এখন সাফল্যে পূর্ণ। সেই দীর্ঘ পথচলার অর্জনগুলোই এবার প্রতীকী ‘রসিদে’ তুলে ধরেছেন তিনি।
তাই ‘GOAT’ বিতর্কের শেষ সত্যিই হয়েছে কি না, তা নিয়ে মতভেদ থাকতেই পারে। তবে নিজের অর্জনের তালিকা সামনে রেখে মেসি যে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন, সেটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।
নেত্রকোনার ফুটবল মাঠে শুরু হচ্ছে নতুন উত্তেজনা। জেলার ১০ উপজেলা নিয়ে আয়োজন করা হচ্ছে ‘জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনা এবং তরুণদের মাদক, সন্ত্রাসসহ নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যেই এ আয়োজন।
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানের করা হামলা ও চাঁদা দাবির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ শাখা।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি মাদক সেবনকে কেন্দ্র করে তাৎক্ষণিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে ছিল পূর্বপরিকল্পনা একাত্তর টেলিভিশনের অনুসন্ধানে পুলিশের প্রাথমিক বর্ণনার সঙ্গে বেশ কিছু অসঙ্গতি সামনে এসেছে।
সেতু আছে, কিন্তু নেই সংযোগ সড়ক। ফলে পাকা সেতুর দুই প্রান্তে বাঁশের সাঁকো বানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন রংপুরের কাউনিয়া উপজেলার অন্তত ১০ গ্রামের মানুষ। বছরের পর বছর ধরে এ দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই তিস্তার পানির তোড়ে সেতুর দুই পাশের মাটি ও সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।