
দূরবীন ডেস্ক


বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ উৎপাদন ব্যবস্থাপক ও সুপারভাইজরি পর্যায়ের পেশাজীবী গড়ে তোলার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ এবং শহীদ খালেক ইউসেপ টেক্সটাইল ইনস্টিটিউট (স্কুটি)-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ কোর্স।
এ উপলক্ষে ঢাকার মিরপুর-২ এ অবস্থিত ইউসেপ বাংলাদেশের প্রধান কার্যালয়ের চেইনি হলে উদ্বোধনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভরনরস-এর সাবেক চেয়ারপারসন এ. মতিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বোর্ড অব গভরনরস-এর সাবেক চেয়ারপারসন ড. মোহাম্মদ আলাউদ্দিন, ইউসেপ অ্যাসোসিয়েশনের সদস্য রানা লায়লা হাফিজ এবং প্রাইম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।
অনুষ্ঠানের শুরুতে ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম অ্যান্ড ইনোভেশনস বিভাগের পরিচালক প্রকৌশলী মো. আব্দুল মান্নান কোর্সের উদ্দেশ্য, কাঠামো এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে এর সামঞ্জস্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এ. মতিন চৌধুরী বলেন, “বিশ্ববাজারে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে দক্ষ ব্যবস্থাপক ও প্রযুক্তিনির্ভর জনশক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি।"
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দক্ষ উৎপাদন ব্যবস্থাপক তৈরি করা এখন সময়ের দাবি।
এই ডিপ্লোমা কর্মসূচি সে লক্ষ্য অর্জনে কার্যকর অবদান রাখবে। এ কোর্সে Shaheed Khalek UCEP Textile Institute (SKUTI) সহায়তা প্রদান করবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. আবদুল করিম বলেন, “আমরা এমন একটি ডিপ্লোমা কর্মসূচি চালু করেছি, যা সরাসরি শিল্পখাতের দক্ষতার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেবল একাডেমিক জ্ঞান নয়, বাস্তব কারখানাভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মক্ষেত্রে নেতৃত্ব প্রদানের সক্ষমতা গড়ে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য।”
কোর্সটির অন্যতম বৈশিষ্ট্য হলো তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তব শিল্প-অভিজ্ঞতার সমন্বয়। অংশগ্রহণকারীরা দেশের স্বনামধন্য টেক্সটাইল ও তৈরি পোশাক প্রতিষ্ঠানে তিন মাসের ইন্টার্নশিপ এবং বাস্তব কর্মপরিবেশে হাতে-কলমে কাজের সুযোগ পাবেন। এর ফলে তারা উৎপাদন ব্যবস্থাপনা, গুণগত মান নিয়ন্ত্রণ, কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিল্প-নেতৃত্ব বিষয়ে ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারবেন।
শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রস্তুতকৃত এই কোর্সটি মধ্যম পর্যায়ের পেশাজীবী ও ভবিষ্যৎ উৎপাদন ব্যবস্থাপক তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। নারীদের অংশগ্রহণ উৎসাহিত করতে কর্মসূচিতে যোগ্য নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি এবং টিউশন ফি সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্যও বিশেষ সহায়তার সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিল্পখাতের প্রতিনিধিসহ নতুন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যের ১৪ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এক ব্যক্তি।
নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় মদ ও একটি ইজিবাইকসহ এক যুবককে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পরিবেশ রক্ষা ও পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার সকালে শহরের জগৎ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে পলিথিনবিরোধী প্রচারণা চালানো হয়।
প্রবাসীদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যয় নিয়ে স্পেনের বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শরীয়তপুরের মীর হোসাইন হাওলাদার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।