

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে মোহাম্মদ হোসেন নামে এক যুবদল কর্মীসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তার বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি, হামলার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন তার স্ত্রী তুলি আক্তার, মা নূর বানু ও বোন ইয়াসমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বস্তল উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। বর্তমান সভাপতি যুবদল কর্মী মোহাম্মদ হোসেনের শ্বশুর ও বিএনপি নেতা মো. আমানউল্লাহ মিয়া। কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতি পরিবর্তনের চেষ্টা নিয়ে একই এলাকার কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।
স্থানীয় সূত্রের ভাষ্য, গত শুক্রবার জুমার নামাজের পর এ নিয়ে রোকন উদ্দিনের সঙ্গে মোহাম্মদ হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোহাম্মদ হোসেন রোকন উদ্দিনকে থাপ্পড় দেন। এর জেরে সন্ধ্যায় রোকন উদ্দিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মোহাম্মদ হোসেনের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা আগ্নেয়াস্ত্র, রামদা, হকিস্টিক ও লোহার রড নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ সময় তিন রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে ঘরে ঢুকে ফ্রিজ, টেলিভিশন, আলমারি ও আসবাবপত্রসহ তিনটি কক্ষে ব্যাপক ভাঙচুর করা হয়। মোহাম্মদ হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং তার স্ত্রী, মা ও বোনকে মারধর করা হয়।
আহত ইয়াসমিনের অভিযোগ, হামলাকারীরা তাদের বাড়ি থেকে নগদ পাঁচ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, হামলা ও গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ব্যাপক ভাঙচুরের আলামত পাওয়া গেছে। একজন যুবদল কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে এবং গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিমউদ্দীন বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে গুলি ছোড়ার বিষয়টি ভুক্তভোগী পরিবার জানিয়েছে; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইবির প্রধান ফটকে তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান ফটক এলাকায় ১৪৪ ধারা জারির আবেদন করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সিলেট নগরীর নাইওপুল এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি। এরপর লাঠি ও লোহার রড নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণ হারান এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০)। এবার তাঁর হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবার।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।