

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তার দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান। তাদের অভিযোগ, বাবাকে কারাগারে ক্রমেই বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে এবং তার কণ্ঠ রোধের চেষ্টা চলছে।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট ঘিরে তৈরি হওয়া বিতর্কের পর বিষয়টি নতুন করে সামনে আসে। মাইকেল অ্যাথারটনের নেওয়া সুলাইমান ও কাসিমের একটি সাক্ষাৎকার স্কাই স্পোর্টসে প্রচারিত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে শুরু হয় আলোচনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সাক্ষাৎকারটি সরিয়ে না নিলে ম্যাচের প্রথম দিনের লাঞ্চের পর পাকিস্তান দলকে মাঠে না নামানোর হুমকি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করেন ইমরানের দুই ছেলে। কাসিমের দাবি, বাবার নিরাপত্তা নিয়ে তাদের পরিবার অত্যন্ত শঙ্কিত। তার আশঙ্কা, ইমরানকে এমন পরিস্থিতির মধ্যে রাখা হচ্ছে, যাতে ধীরে ধীরে তাকে জনসাধারণের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া যায়।
বাবার বর্তমান অবস্থা নিয়েও পর্যাপ্ত তথ্য পাচ্ছেন না বলে অভিযোগ করেন কাসিম। তার ভাষ্য, পরিবারকে দেওয়া বেশিরভাগ তথ্যই সরকারি সূত্রনির্ভর। ফলে সেগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
সুলাইমান বলেন, ইমরানের স্বাস্থ্য ও কারাবন্দি জীবনের বাস্তবতা নিয়ে একটি সাক্ষাৎকার প্রচারকে কেন্দ্র করে পিসিবির এমন প্রতিক্রিয়া তারা আশা করেননি। তার মতে, এটি রাজনৈতিক প্রচারণার বিষয় নয়; বরং একজন বন্দির স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতির প্রশ্ন।
তবে ইমরান খানকে নিয়ে ওঠা অসদাচরণ ও চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তাদের দাবি, কারাগারে ইমরান প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন।
সরকারের এই বক্তব্য নিয়েও সন্তুষ্ট নন তার ছেলেরা। তাদের দাবি, বাবার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে নিয়মিত ও স্বচ্ছভাবে তথ্য দেওয়া হলে তাদের উদ্বেগ অনেকটাই কমত।
ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা ও কারাবাস নিয়ে পরিবার এবং পাকিস্তানি কর্তৃপক্ষের বিপরীত বক্তব্যের মধ্যেই নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে বিষয়টি।
স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার পর যৌতুকের মামলা প্রত্যাহার করতে চেয়েছিলেন এক নারী। কিন্তু মামলা প্রত্যাহারের অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে এবার নিজের আইনজীবীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। দেনমোহরের টাকার ৫০ শতাংশ দাবি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ডেকে মারধর, রাস্তায় হেনস্তা এবং পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন মনিকা রহমান নামে ওই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনের আগে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধান ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনাতেও আগুন ধরে যায়।
ব্যাংকঋণের নামে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংসহ বিভিন্ন দেশে অর্থ স্থানান্তর, কোম্পানি গঠন, সম্পদ কেনা এবং ব্যাংক হিসাব খোলার তথ্য সামনে এসেছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।