

কোম্পানির কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিতি পান নজরুল ইসলাম মজুমদার। একই সময়ে তিনি দীর্ঘদিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
ব্যাংক মালিকদের সংগঠনের শীর্ষ পদে থাকার কারণে ব্যাংক খাতে তার ব্যাপক প্রভাব তৈরি হয়েছিল বলে বিভিন্ন অনুসন্ধানে অভিযোগ এসেছে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং নীতিনির্ধারণী পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ব্যাংক খাতে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে।
সরকারের বিভিন্ন কর্মসূচি ও তহবিলের নামে ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। ফলে ওই সময়ে ব্যাংক খাতের বড় একটি অংশে তার প্রভাব দৃশ্যমান ছিল বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
দুদকের অনুসন্ধানে ব্যাংকঋণ, অর্থ স্থানান্তর ও বিদেশে সম্পদ গড়ে তোলার অভিযোগগুলো এখন আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার পর যৌতুকের মামলা প্রত্যাহার করতে চেয়েছিলেন এক নারী। কিন্তু মামলা প্রত্যাহারের অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে এবার নিজের আইনজীবীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। দেনমোহরের টাকার ৫০ শতাংশ দাবি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ডেকে মারধর, রাস্তায় হেনস্তা এবং পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন মনিকা রহমান নামে ওই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনের আগে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধান ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।


সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনাতেও আগুন ধরে যায়।
ব্যাংকঋণের নামে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংসহ বিভিন্ন দেশে অর্থ স্থানান্তর, কোম্পানি গঠন, সম্পদ কেনা এবং ব্যাংক হিসাব খোলার তথ্য সামনে এসেছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।