
নিজস্ব প্রতিবেদক

স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার পর যৌতুকের মামলা প্রত্যাহার করতে চেয়েছিলেন এক নারী। কিন্তু মামলা প্রত্যাহারের অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে এবার নিজের আইনজীবীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। দেনমোহরের টাকার ৫০ শতাংশ দাবি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ডেকে মারধর, রাস্তায় হেনস্তা এবং পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন মনিকা রহমান নামে ওই নারী।
এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে অ্যাডভোকেট নাহিদা খানম, অ্যাডভোকেট রাজীব, অ্যাডভোকেট আরাফাত পরশসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়া এলাকার বাসিন্দা মনিকা পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেছিলেন। মামলাটি পরিচালনা করছিলেন অ্যাডভোকেট নাহিদা খানম। পরে সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় স্বামীর সঙ্গে তাঁর সমঝোতা হয়। সংসার টিকিয়ে রাখতে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।
মনিকার দাবি, মামলা আর চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য তাঁর নেই—এ কথা আইনজীবীকে জানানোর পর দেনমোহরের টাকা থেকে ৫০ শতাংশ দেওয়ার দাবি করা হয়। অভিযোগের সঙ্গে দেওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটে এ ধরনের কথোপকথনের প্রমাণ রয়েছে বলে দাবি তাঁর।
অভিযোগ অনুযায়ী, ৩ সেপ্টেম্বর মামলার অনাপত্তিপত্র দেওয়ার কথা বলে মনিকাকে পুরান ঢাকার আগরবাতি গলির একটি চেম্বারে ডেকে নেওয়া হয়। সেখানে মামলা প্রত্যাহার নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে চেম্বার থেকে বের হওয়ার পরও তাঁকে রাস্তায় হেনস্তা করা হয়। কোলে ছয় মাসের শিশুসন্তান থাকা অবস্থায় তাঁকে ঢাকা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় নিয়ে প্রায় চার ঘণ্টা আটকে রাখারও অভিযোগ করেছেন মনিকা।
পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। ওই রাতেই আহত অবস্থায় তাঁকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের নথিতে শারীরিক নির্যাতনের বিষয়টি উল্লেখ এবং ‘POLICE CASE’ সিল দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মনিকা বলেন, স্বামীর সঙ্গে সমঝোতা করে সংসার বাঁচাতে চেয়েছিলেন তিনি। কিন্তু মামলা প্রত্যাহার করতে গিয়ে উল্টো নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বামীর সঙ্গে দাম্পত্য বিরোধ মিটে যাওয়ার পর যৌতুকের মামলা প্রত্যাহার করতে চেয়েছিলেন এক নারী। কিন্তু মামলা প্রত্যাহারের অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে এবার নিজের আইনজীবীর বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। দেনমোহরের টাকার ৫০ শতাংশ দাবি, সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে চেম্বারে ডেকে মারধর, রাস্তায় হেনস্তা এবং পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার অভিযোগ করেছেন মনিকা রহমান নামে ওই নারী।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এক বছর পূর্ণ হচ্ছে আজ। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পায় ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। নির্বাচনের আগে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধান ও ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মঙ্গলবারের এসব হামলায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর সৌদি আরবের কয়েকটি তেল স্থাপনাতেও আগুন ধরে যায়।
ব্যাংকঋণের নামে দেশের ২৬টি ব্যাংক থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বের করে নেওয়া এবং এর একটি বড় অংশ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে যুক্তরাজ্য, আইল অব ম্যান, জার্সি ও হংকংসহ বিভিন্ন দেশে অর্থ স্থানান্তর, কোম্পানি গঠন, সম্পদ কেনা এবং ব্যাংক হিসাব খোলার তথ্য সামনে এসেছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।