
আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলো- রনি ভূইয়া (২০), বাহদুর মৃধা (২৭), তালুকদার মাহমুদুল হাসান (৩২) ও তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২)।
রবিবার (১৭ এপ্রিল) র্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এক ভুক্তভোগীর অভিযোগ করেন, অবৈধ অস্ত্র ছাড়াও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তার অফিসে ভাংচুর ও মারধরসহ লুটপাট করা হয়।
উক্ত অভিযোগের ভিত্তিতে ছায়াতদন্ত শুরু করে র্যাব। গোয়েন্দা তথ্য ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে । এরই ধারাবাহিকতায় শনিবার (১৬ এপ্রিল) আশুলিয়া এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, একটি লোহার পাইপ, চারটি পাসপোর্ট ও ১১টি মোবাইল জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া আসামিরা র্যাবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তাদের বিরুদ্ধে থানায় হুমকি, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা অস্ত্র দেখিয়ে সাভার ও আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় তাদের ৮-১০ জনের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার ইত্যাদি অপরাধের সঙ্গে তারা জড়িত।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনার পর লিখিত বক্তব্যে হত্যার দায় স্বীকার করলেও বর্তমানে কারাগারে থাকা মামলার প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমান সেই বক্তব্য থেকে সরে এসেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে দেওয়া লিখিত জবাবে তার দাবি, রুনাকে দুই মুখোশধারী ব্যক্তি ছুরিকাঘাত করেছেন এবং তাদের বাধা দিতে গিয়ে তিনিও আহত হন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা নববধূ ও ওই যুবককে আটক করেন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।