
সিভিয়ার বিপক্ষে আরও একটি বিস্ময়কর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আরএসপিতে শুরু থেকেই দুই দলের ছন্দময় খেলা ছিল মন মুগ্ধ করার মত। টিকি-টাকা ও কাউন্টার আক্রমণে চলছিল খেলাটি।
খেলার প্রথম গোল আসে ক্রোসিয়ান মিড ফিল্ডার ইভান রেকেটিচের চমৎকার ফ্রি কিকে। ২১তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে মাদ্রিদ দেয়াল ভেদ করেই গোল করে রেকেটিচ। গোল পেয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় সিভিয়ার। গোলের শোক কাটানোর আগেই ২৫তম মিনিটে আবার ভেঙে যায় মাদ্রিদ ডিফেন্স। জেসুস কোরোনার এসিস্টে টেপিন গোলের সুযোগ পায় এরিক লামেলা। সুযোগটি হাতছাড়া করেনি সাবেক স্পারস খেলোয়ারটি। পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ প্রথম হাফে তেমন সুবিধা করতে পারেনি। ২-০ তে পিছিয়ে থেকেই প্রথম হাফ শেষ করে কোচ এঞ্চল্টির মাদ্রিদ।
দ্বিতীয় হাফে খেলার ধাচ বদলে যায় মাদ্রিদের। দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার ৫ম মিনিটেই ডেনি কারভাহাল ও ভিনিসিয়াসের বিল্ডাপে গোল করে রোদ্রিগো। ২-১ স্কোরে এসে মাদ্রিদ তাদের আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর একের পর এক আক্রমণ চালায় মাদ্রিদ। আক্রমণের পাশাপাশি পজিশনও থাকে মাদ্রিদের পায়ে। বার বার গোল করতে ব্যর্থ হলেও হার মানেনা মাদ্রিদ। ৮২ মিনিটে ডেনি কারভাহালের এসিস্টে ফার্স্ট টাচ শটে গোল পায় নাচো। নাচোর গোলে সমতায় ফিরে রিয়াল।
তবে এই খেলার আসল নাটক ঘটে ৯২ মিনিটে। দুই ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াসের বিল্ডাপ ও রোদ্রিগোর পাসে ফ্রেঞ্চ তারকা বেঞ্জেমা ডিবক্সে সুযোগ পায়। আর বেঞ্জেমা সম্প্রতি যে ফর্মে আছে সেই সুযোগ হাতছাড়া করে না তিনি। ইঞ্জুরি টাইমে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর মাদ্রিদ ফাউল করে লিড ধরে রাখতে চাওয়ায় দুইজন হলুদ কার্ডও পায়। মাদ্রিদ তাদের পরিকল্পনায় সফল হয় এবং ৩-২ ব্যবধানেই জয় ছিনিয়ে আনে। যদিও ম্যাচ শেষে হলুদ কার্ডগুলো লাল কার্ড হতে পারত বলে আফসোস করেছেন সিভিয়ার ইভান রেকেটিচ। ১টি গোল ও এসিস্টের জন্যে ম্যাচ সেরা হন ব্রাজিলিয়ান রোদ্রিগো।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।