
কোচ নিয়োগ নিয়ে ইউনাইটেড বোর্ড বেশ কয়েক মাস যাবত হিমশিমে ছিল। হোসে মরিনহোকে পদচ্যুত করার পর থেকেই কোন ম্যানেজার টিকতে পারেনি ইউনাইটেডে। এমন পরিস্থিতিতে ২১ এপ্রিল ইউনাইটেড বোর্ড এই ডাচ ম্যানেজারকে নিয়োগ দিয়েছে।
লিভারপুলের বিপক্ষের পরাজয় যেন কাটা ঘায়ে নুনের ছিটার মত কাজ করেছে ইউনাইটেড বোর্ডে। একদিকে ভক্তদের হতাশা আরেক দিকে একের পর এক ভুল খেলোয়াড় কেনার চাপ থেকে মুক্তি পেতেই এই ডাচ কোচকে নিয়োগ।
২০১৩ সালে অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর থেকে ডেভিড ময়েস, লুই ভ্যান গাল, হোসে মরিনহো,ওলে গুনার সোলস্কজার ও টেন হেগসহ ইউনাইটেড মোট ৫টি ম্যানেজার নিয়োগ দিয়েছে ।
সাবেক ইউনাইটেড অধিনায়ক রুনি নতুন ম্যানেজার টেন হেগের বিষয়ে ভক্ত ও বোর্ডকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘ভক্তদের একটু ধৈর্য ধরতে হবে, যতক্ষণ না তারা দলের এবং খেলোয়াড়দের অগ্রগতি নিয়ে কাজ করছে।’
ইউনাইটেডের ফুটবল ডিরেক্টর জন মুর্টফ টেন হেগের বিষয়ে বলেন, ‘আইয়াক্স গত চার বছরের দায়িত্ব পালন করে এরিক নিজেকে ইউরোপের সফল কোচ হিসেবে প্রমাণ করেছেন। নিয়োগের আগে এরিকের সাথে কথোপকথনে, আমরা ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে তার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি আমদের দৃষ্টিভঙ্গির অনুরুপ এবং এই বিষয়টি আমাদের প্রাভাবিত করেছে।’
টেন হেগ এই দায়িত্ব পাওয়ার বিষয়ে বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার হিসেবে নিয়োগ পাওয়াটা খুবই সম্মানের। সামনের চ্যালেঞ্জ নিয়েও আমি খুব উদ্দীপ্ত ।’
তিনি আরও বলেন, ‘আমি ইউনাইটেডের ইতিহাস এবং ভক্তদের আবেগ নিয়ে অবগত এবং আমি ভক্তদের প্রাপ্য সাফল্য দিতে সক্ষম এমন একটি দল গড়ে তুলতে ইচ্ছুক।’
৫২ বছর বয়সী ডাচ ম্যানেজার টেন হেগ ২০১৭-১৮ মৌসুমে আইয়াক্স দ্বারা নিযুক্ত হয়েছিল। আইয়াক্সকে নিয়ে তিনি ২০১৯ এবং ২০২১ সালে ডাচ লিগের শিরোপা এনে দেন। তার নেতৃত্বে আইয়াক্স ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তাহমিনা আক্তার মীম। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে আগামীকাল ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ আগস্ট ২০২৬ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলমানদের কাছে দিনটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; বরং প্রিয় রাসুল (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা, তাঁর মহান জীবন ও আদর্শ স্মরণ এবং মানবতার জন্য তাঁর রেখে যাওয়া শিক্ষাকে নতুন করে হৃদয়ে ধারণ করার বিশেষ দিন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
পোল্ট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদ এবং ডিমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন প্রান্তিক খামারিরা। পরে বিক্ষুব্ধ খামারিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
আগামীকাল ২৬ আগস্ট বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন ও মহান জীবনাদর্শ স্মরণে দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করবেন মুসলিমরা। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।