সর্বশেষজাতীয়
বাংলাদেশ
রাজনীতি
আন্তর্জাতিক
অর্থনীতি
খেলাধুলা
বিনোদন
মতামত
আমাদের সম্পর্কেযোগাযোগসম্পাদকীয় টিমবিজ্ঞাপনশর্তাবলিগোপনীয়তার নীতিনৈতিকতা নীতিফ্যাক্ট-চেকিং নীতিসংশোধনী নীতিনিরপেক্ষতা নীতিনিরপেক্ষতা নীতিস্পন্সরড কনটেন্ট নীতিমালিকানা ও তহবিল তথ্য

বাড়ি -১৩৬১ , এভিনিউ ১০, মিরপুর ডিওএইচএস ঢাকা ১২১৬

© 2026 Durbinnews. All rights reserved.
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

শামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
download
Durbin News

পেশাকে কেন্দ্র করে পুরো বিশ্বভ্রমণের সুযোগ পান একজন মেরিন ইঞ্জিনিয়ার। এছাড়াও ইন্টারন্যাশনাল সিস্টেম অনুযায়ী, শুরুতেই একজন মেরিন ইঞ্জিনিয়ার মাসে ৪০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আয় করার সুযোগ পেয়ে থাকেন। যদিও স্থান ও প্রতিষ্ঠান ভেদে এই অংকের তারতম্যতা লক্ষ্য করা যায়। কাঙ্ক্ষিত এই পেশা বর্তমানে এডভেঞ্চার প্রিয় তরুণ সমাজের কাছে একটি সোনার হরিণ। তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।মূলত, আন্তর্জাতিক বাণিজ্যিক পণ্য সরবারাহের অন্যতম একটি বড় মাধ্যম হচ্ছে নৌপথ। এক্ষেত্রে জাহাজে পন্য বোঝাই করে পাঠানো হয় এক দেশ থেকে অন্যদেশে। আর এসব জাহাজ পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করা, রক্ষণাবেক্ষণ করা, যেকোন যান্ত্রিক সমস্যার সমাধান করা'সহ যন্ত্রপাতি তদারকি করার কাজগুলোই একজন মেরিন ইঞ্জিনিয়ার করে থাকেন। এসব ছাড়াও, বন্দরের বিভিন্ন কাজ, অফিসিয়াল রেকর্ড সংরক্ষণ, জ্বালানি তেল বাঙ্কারিং,জরুরি মেরামতসহ বিভিন্ন দায়িত্ব একজন মেরিন ইঞ্জিনিয়ারের হাতেই থাকে। তাই সহজেই একজন মেরিন ইঞ্জিনিয়ারের কাজের পরিধি বর্ণনা করা সম্ভব নয়।পুরো একটি জাহাজ সফলভাবে পরিচালনা করতে মেরিন ইঞ্জিনিয়ারদের কাজের ক্ষেত্র 'ডেক' ও 'ইঞ্জিন' এই দুই বিভাগে ভাগ করা হয়ে থাকে। এই দুই বিভাগের আবার আলাদা পদবিন্যাস রয়েছে।বিশ্বের প্রথম সারির পেশাগুলোর মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের বেশ হাঁক-ডাক রয়েছে। চাকরীর বাজারে বিপুল চাহিদা, আর্কষণীয় বেতন, রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনসহ বিভিন্ন কারনে বর্তমানে বহু শিক্ষার্থী মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক। তবে মেরিন ইঞ্জিনিয়ার হতে হলে একজন শিক্ষার্থীকে পার করতে হবে বিশেষ কিছু ধাপ। এই বিষয়ের ওপর পড়াশোনা করতে হলে, প্রথমে একজন শিক্ষার্থীকে বাংলাদেশের সরকারী কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে হবে। বাংলাদেশের মধ্যে এমন উল্লেখযোগ্য দুটো একাডেমি হচ্ছে, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় 'এবং 'বাংলাদেশ মেরিন একাডেমি'।ভর্তি পরীক্ষার মাধ্যমেই এসব একাডেমিগুলো তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করে থাকে। বাংলাদেশ মেরিন একাডেমিতে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে।সেই সাথে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে একজন শিক্ষার্থীকে অন্তত 3.50 GPA এর সঙ্গে পাশ করতে হবে। তাছাড়াও আবার আলদাভাবে উচ্চমাধ্যমিকের পদার্থ ও উচ্চতর গণিতে 3.50 GPA এবং ইংরেজিতে কমপক্ষে 3.00 GPA থাকতে হবে।বাংলাদেশের মেরিন একাডেমিতে ভর্তি হতে গেলে একজন প্রার্থীকে এসবের পাশাপাশি আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন মেরিন ক্যাডেট হিসেবে প্রার্থীর ওজন ও দৃষ্টিশক্তি স্ট্যান্ডার্ড হতে হবে।সেইসঙ্গে ছেলেদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে এবং মেয়েদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হলেই চলবে।পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে ভাইভা'সহ আনুষঙ্গিক কিছু শর্ত পূরণ করতে পারলেই একজন শিক্ষার্থী বাংলাদেশের যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে ৪ বছর ও ২ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করতে পারবে। সরকারিভাবে মেরিন ইঞ্জিনিয়ারিং-এ পড়াশোনা ৫০ হাজার থেকে ৭০ হাজারে মধ্যে শেষ করতে পারলেও, প্রতিষ্ঠান ভেদে বেসরকারিগুলোতে এই খরচের পরিমান ১০ লক্ষও ছাড়িয়ে যেতে পারে।এরপরে যেকোনো মেরিন প্রকৌশল ইন্সটিটিউট থেকে এ বিষয়ে যথেষ্ট প্রশিক্ষিত হওয়ার পরেই, মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে উজ্জ্বল ক্যারিয়ার গড়ে তোলা যেন সল্প সময়ের ব্যাপার মাত্র।ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড,খুলনা শিপইয়ার্ড, বাংলাদেশ নৌবাহিনী, BIWTA, BIWTC ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবছরই দক্ষ মেরিন ইঞ্জিনিয়ারদের জন্য থাকে চমৎকার সব চাকরির সুযোগ।চাকরি পাওয়ার পর একজন মেরিন ইঞ্জিনিয়ারের মাসিক বেতন কেমন হবে তা অনেকটাই নির্ভর করে সেই প্রতিষ্ঠানের উপর। যেমন,বিদেশি যেকোন প্রতিষ্ঠানে নিয়োগ পেলে একজন মেরিন ইঞ্জিনিয়ার শুরুতেই ২০০ থেকে ৭০০ ডলার পর্যন্ত মাসিক বেতন পেয়ে থাকেন।কিন্তু এদিক থেকে দেশীয় প্রতিষ্ঠানগুলোতে বেশ কম বেতন দিয়ে থাকে। শুরুতেই একজন মেরিন ইঞ্জিনিয়ার দেশীয় প্রতিষ্ঠান থেকে ১৫০ থেকে ২০০ ডলারের মধ্যে মাসিক বেতন পেয়ে থাকেন। যা বাংলাদেশী টাকায় ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকার মতো।তবে সুখবর একটাই, দ্রুত পদন্নোতি পেলে বেতন ১৫ হাজার থেকে আড়াই লাখ টাকায় যেতে বেশিদিন অপেক্ষা করতে হবেনা। আর বিদেশি প্রতিষ্ঠান গুলোতে তো সর্বোচ্চ ৪ লাখ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়ার সুযোগ রয়েছে।প্রতিযোগিতার এই যুগে উচ্চ বেতনে একটি ভালো চাকরি মানেই দিনভর ব্যস্ততার সঙ্গে হাজারো মানসিক চাপ। সেখানে এডভেঞ্চার প্রিয় মানুষগুলোর জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে সঠিক একটি পেশা।

Related Posts

1000108831.webp
Durbin News

দেশসেবার স্বপ্নে তরুণদের আহ্বান: বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭বি অফিসার ক্যাডেট নিয়োগ

thbyty.jpg.webp
Durbin News

“বিসিএস ক্যাডারের” বেতন কত? কী কী সুবিধা পান তারা

job-sultans-dine-20241020120742.webp
Durbin News

সুলতান’স ডাইনে পার্টটাইম চাকরির সুযোগ, নিয়োগ ২০ জন

ইতিকাফ.webp
Durbin News

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আজই আবেদন করুন

dfghjkl.webp
Durbin News

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ, আবেদন শুরু ৮ মার্চ

dfghjkl.webp
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কত? কী কী সুবিধা পান

Latest News

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী
Durbin News
ক্যাম্পাস

ইবি শিক্ষার্থী সৌভিক নিখোঁজের পর এবার নিখোঁজ মাসতুতো ভাইয়ের স্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজতে গিয়ে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। সৌভিক নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর তার মাসতুতো ভাইয়ের স্ত্রীও বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ও পরিবার।

২২ আগস্ট ২০২৬, ১১:২ সকাল, শনিবার
রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ৬ এমপি কেন ভোট দেননি
Durbin News
রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানাসহ ৬ এমপি কেন ভোট দেননি

ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।”

২১ আগস্ট ২০২৬, ১২:৩৮ সকাল, শুক্রবার

Popular News

বেতন কত
Durbin News
জাতীয়

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

১১ ডিসেম্বর ২০২৩, ২:২৩ অপরাহ্ন, সোমবার
durbin news.webp
Durbin News
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ সকাল, শনিবার
durbin news - WB (1).webp
Durbin News

পাইলটের বেতন কত? কীভাবে হওয়া যায় পাইলট এবং কী কী সুযোগ–সুবিধা পান

image_121634_1726469888
Durbin News

সূর্যের হাসি নেটওয়ার্কে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ

জামায়াত-শিবির নিষিদ্ধে প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের কথা বললেন নুরুল হক
Durbin News
রাজনীতি

জামায়াত-শিবির নিষিদ্ধে প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্যের কথা বললেন নুরুল হক

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা গড়ে তোলার প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

২০ আগস্ট ২০২৬, ৫:৫৬ সন্ধ্যা, বৃহস্পতিবার
মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট
Durbin News
জাতীয়

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি, পেলেন ২৫৫ ভোট

জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০ আগস্ট ২০২৬, ৫:৪৯ সন্ধ্যা, বৃহস্পতিবার
download
Durbin News
জবস

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

৩ এপ্রিল ২০২৩, ১২:৩৭ অপরাহ্ন, সোমবার
kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News
জবস

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

১০ এপ্রিল ২০২৩, ৩:১৭ অপরাহ্ন, সোমবার