

বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বিসিএস ক্যাডার কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অনেক তরুণের স্বপ্নের এই পেশায় বেতন, ভাতা ও সুযোগ–সুবিধা নিয়ে সাধারণ মানুষের আগ্রহও বেশ বেশি। সরকারি বিধান অনুযায়ী, বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বেতন নির্ধারিত হয় জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী।
এই বেতন কাঠামো অনুযায়ী একজন নবনিযুক্ত বিসিএস কর্মকর্তার বেতন শুরু হয় গ্রেড–৯ থেকে। এতে প্রাথমিক মূল বেতন ধরা হয়েছে ২২ হাজার টাকা, যা ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে একই স্কেলে সর্বোচ্চ ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত হতে পারে।
চাকরির শুরুতে একজন বিসিএস কর্মকর্তার মাসিক আয় মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ভাতা যুক্ত হয়ে আরও কিছুটা বৃদ্ধি পায়। সাধারণভাবে চাকরির শুরুতে মূল বেতন ২২ হাজার টাকার সঙ্গে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা যোগ হয়ে মোট মাসিক আয় দাঁড়ায় প্রায় ৩২ হাজার ৩০০ টাকা।
সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতা মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে দেওয়া হয়। উপজেলায় কর্মরত কর্মকর্তারা মূল বেতনের ৪০ শতাংশ, জেলা শহরে ৫০ শতাংশ এবং ঢাকা মহানগরে কর্মরতরা ৫৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পান। তবে সরকারি বাসভবনে থাকলে এই ভাতা প্রযোজ্য হয় না।
এ ছাড়া একজন বিসিএস কর্মকর্তা মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। পাশাপাশি বিশেষ সুবিধা হিসেবে আরও প্রায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ যুক্ত হতে পারে।
সরকারি চাকরিতে প্রতি বছর মূল বেতনের ওপর প্রায় ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হয়। সাধারণত পাঁচ বছর পর পদোন্নতির সুযোগ সৃষ্টি হয় এবং পদোন্নতির মাধ্যমে কর্মকর্তারা ধীরে ধীরে গ্রেড–৯ থেকে গ্রেড–৪ বা গ্রেড–৩ পর্যায়ে উন্নীত হতে পারেন। এর ফলে বেতনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
সরকারি কর্মচারীদের জন্য গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতার ব্যবস্থাও রয়েছে। এতে গ্রেড–১ থেকে ৩ পর্যন্ত কর্মকর্তারা মূল বেতনের ১০ শতাংশ, গ্রেড–৪ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তারা ২০ শতাংশ এবং গ্রেড–১১ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান।
বেতন ও ভাতা ছাড়াও বিসিএস কর্মকর্তারা বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা ভোগ করেন। এর মধ্যে রয়েছে সরকারি বাসভবন, চিকিৎসা সুবিধা, পেনশন, বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ এবং দায়িত্বভেদে সরকারি যানবাহন ব্যবহারের সুযোগ।
সব মিলিয়ে বিসিএস ক্যাডার কর্মকর্তার চাকরি শুধু সম্মানজনকই নয়, বরং বেতন ও সুযোগ–সুবিধার দিক থেকেও দেশের অন্যতম আকর্ষণীয় সরকারি পেশা হিসেবে বিবেচিত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।