বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মনিরুল ইসলামের দুই শ্যালককেও আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে ডিবির প্রধান মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। পরে মিরপুর ডিওএইচএস থেকে শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করা হয়।
তিনি আরও জানান, শায়লা ফারজানাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, শায়লা ফারজানা ১৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়।