

দেশকে নিরাপদ রাখতে এবং মানুষের জীবন রক্ষায় নীরবে কাজ করে যায় একটি গুরুত্বপূর্ণ বাহিনী ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ড, লঞ্চডুবি কিংবা বিভিন্ন দুর্ঘটনায় সবার আগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনার পর মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বিভিন্ন ধরনের পদ রয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ হলো ফায়ার ফাইটার, ডুবুরী ও নার্সিং এটেন্ডেন্ট। এই পদগুলোর দায়িত্ব, বেতন ও যোগ্যতা নিয়েই সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।
ফায়ার সার্ভিসের মূল কাজটি করেন ফায়ার ফাইটাররা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোনো দুর্ঘটনায় সরাসরি উদ্ধারকাজ পরিচালনা করেন তারা।
বর্তমানে প্রচলিত ২০১৫ সালের সরকারি পে-স্কেল অনুযায়ী ফায়ার ফাইটারদের বেতন ১৭তম গ্রেডে নির্ধারিত। এই গ্রেডে মূল বেতন শুরু হয় প্রায় ৯ হাজার টাকা থেকে, যা ধীরে ধীরে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়।
মূল বেতনের পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী তারা আরও বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। যেমন- উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা। এ ছাড়া ফায়ার সার্ভিস সদস্যদের জন্য রেশন সুবিধাও রয়েছে। সরকারের ভর্তুকি মূল্যে প্রতি মাসে চাল, ডাল, তেল, আটা ইত্যাদি খাদ্যসামগ্রী পাওয়া যায়।
ফায়ার ফাইটার পদে চাকরি পেতে হলে শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা থাকতে হয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে- উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। যেহেতু এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই নিয়োগের সময় শারীরিক সক্ষমতা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়। কোনো ধরনের শারীরিক ত্রুটি থাকলে সাধারণত নির্বাচিত করা হয় না।
ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স সাধারণত ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হয়। এছাড়া প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
ফায়ার সার্ভিসের আরেকটি গুরুত্বপূর্ণ পদ হলো ডুবুরী। পানিতে দুর্ঘটনা বা দুর্যোগ ঘটলে উদ্ধারকাজ পরিচালনা করেন ডুবুরী সদস্যরা। ডুবুরী পদের বেতনও ১৭তম গ্রেডে, অর্থাৎ মূল বেতন ৯ হাজার টাকা থেকে শুরু হয়ে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। ফায়ার ফাইটারদের মতো ডুবুরীরাও সরকারি ভাতা এবং রেশন সুবিধা পান।
ফায়ার সার্ভিসে একই গ্রেডে আরেকটি পদ হলো নার্সিং এটেন্ডেন্ট। এই পদেও বেসিক বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হয়।
এই দুই পদের জন্য সাধারণত- উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এ ছাড়া প্রার্থীকে অবিবাহিত এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।