মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

দূরবীন ডেস্ক

দূরবীন ডেস্ক

প্রকাশিত:আপডেট:
মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News


রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।


বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ন্যস্ত করেছে। ফলে ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের সময়ই দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানা যাবে।


নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


দলীয় সূত্রের দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মির্জা ফখরুলের মনোনয়ন চূড়ান্ত করেছেন। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সম্মতিসূচক লিখিত বিবৃতিতেও মির্জা ফখরুল স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।


এদিকে বিএনপি ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে একই প্রার্থীর নামে একাধিক মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ইসি।


অন্যদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর বিপরীতে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে। তিনি বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান।


রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক আহ্বান করা হয়েছে। সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে।


এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে।


অন্যদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না তারা। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণমূলক রাষ্ট্রপতি নির্বাচন গুরুত্বপূর্ণ।


ফিচার

Latest News

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন
Durbin News

জমকালো গ্র্যান্ড সিনেম্যাটিক গালায় ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর চ্যাম্পিয়ন রাইসা-লাবন

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে দেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ ‘ফেস অব টুমোরো ২০২৬’-এর প্রথম আসর। গত ১০ আগস্ট অনুষ্ঠিত ‘গ্র্যান্ড সিনেম্যাটিক গালা’য় প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। সেরা ২০ প্রতিযোগীর মধ্য থেকে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নে রাইসা ও লাবন চ্যাম্পিয়ন কাপল হিসেবে নির্বাচিত হয়েছেন।

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন
Durbin News

মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা হবে মনোনয়ন জমার দিন

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে দলটির উচ্চপর্যায়ের একাধিক সূত্র। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করবে না বিএনপি।

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা
Durbin News

সন্তানদের আত্মীয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে মা-বাবার আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানার নিজামাবাদে মর্মান্তিক এক ঘটনায় দুই সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে আত্মহত্যা করেছেন এক দম্পতি। মঙ্গলবার (১১ আগস্ট) নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে কয়েক ঘণ্টার জন্য আত্মীয়ের বাড়িতে রেখে আসা দুই শিশু আয়ুশ ও মিথুন এখন অনাথ।

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন
Durbin News

মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে লাখ টাকা জিতলেন ঢাকার আলা উদ্দিন

রাজধানীর বাসাবো-নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন মাত্র ২ হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। রিমার্ক এইচবি লিমিটেডের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় তিনি দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।